ক্রিকেটার মোশাররফ রুবেল মারা গেছেন

১৯ এপ্রিল ২০২২, ০৫:২১ PM
মোশাররফ রুবেল

মোশাররফ রুবেল © ফাইল ফটো

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল মারা গেছেন। প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারের চিকিৎসা চলছিল তার।

মঙ্গলবার রাজধানীর রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্রিকেটার মোশাররফ রুবেলের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৪০ বছর।

এর আগে ২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করেছে। তারপর থেকে চলছে কেমোথেরাপি।

বাংলাদেশের জার্সি গায়ে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় রুবেলের। জাতীয় দলের হয়ে মাত্র ৫টি ওয়ানডে খেলার সুযোগ হলেও ফাস্ট ক্লাস ক্রিকেটে ১১২ ম্যাচে নিয়েছেন ৩৯২ উইকেট। জাতীয় দলের হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই স্পিনার। 

সন্ধ্যা ৬টার মধ্যে যে ১২ জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের …
  • ২১ মে ২০২৬
ইবোলা আতঙ্কে ‘আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা, …
  • ২১ মে ২০২৬
বিশ্বকাপের জন্য তারকাখচিত দল ঘোষণা মিসরের, কারা আছেন
  • ২১ মে ২০২৬
কখনো কলেজে না পড়লেও ৫ ভাষায় কথা বলতে পারেন মেসি
  • ২১ মে ২০২৬
৪৪তম বিসিএসের ১০১ নন-ক্যাডারের মনোনয়ন বাতিল, জানা গেল কারণ
  • ২১ মে ২০২৬
নাবিল গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, পদ ১০, আবেদন…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081