কলকাতার বিপক্ষে ম্যাচসেরা ক্রিকেটার মোস্তাফিজ: আনন্দবাজার

১১ এপ্রিল ২০২২, ০৯:৩৫ AM
দিল্লির জার্সিতে দারুন খেলছেন মোস্তাফিজুর রহমান

দিল্লির জার্সিতে দারুন খেলছেন মোস্তাফিজুর রহমান © আনন্দবাজার

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে সেরা ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে বেছে নিয়েছে ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন। নজরকাড়া পারফরম্যান্স না হলেও নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে তাঁকে ম্যাচ সেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কোনো উইকেট পাননি। তবে বল হাতে ছিলেন নিয়ন্ত্রিত। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওভার প্রতি প্রায় ১১ রান দরকার ছিল কলকাতার। এ অবস্থায় মোস্তাফিজের হাতে বল তুলে দেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। প্রথম বল থেকেই অস্বস্তিতে রাখেন রহাণেকে।

আরো পড়ুন: সাকিব আল হাসানের শ্বাশুড়ি মারা গেছেন

প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ৫ রান দেন মোস্তাফিজ। ফলে একটু আগে যে পিচ ব্যাটসম্যানদের স্বর্গরাজ্য মনে হচ্ছিল, সেটিই বোলিং পিচে পরিণত করেন তিনি। মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে আরও কঠিন হয় কলকাতার রানের লক্ষ্য।

পরে অতিরিক্ত ঝুঁকি নিতে গিয়ে ধারাবাহিক উইকেট হারিয়েছে কলকাতা। মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়েই দিল্লির জয় সহজ হয়ে যায়। টি-টোয়েন্টি ক্রিকেটে কৃপণ বোলিং করায় আনন্দবাজারের বিচারে ম্যাচের সেরা মোস্তাফিজুর রহমান।

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬