সাকিব আল হাসানের শ্বাশুড়ি মারা গেছেন

০৯ এপ্রিল ২০২২, ১২:১৮ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার ও দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের শ্বাশুড়ি মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। সাকিবের শ্বাশুড়ি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।

জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকার সময়ে শ্বাশুড়িসহ পরিবারের কয়েকজন সদস্যের অসুস্থতার কথা জানতে পারেন সাকিব। পরে ওয়ানডে সিরিজ শেষ করে তিনি দেশে ফেরেন। তার শ্বাশুড়ি বেশি অসুস্থ হয়ে পড়লে সিএমএইচে ভর্তি করানো হয়। এসময় সাকিবের মাও অসুস্থ ছিলেন। দেশে ফিরে তিনি পরিবারকে সময় দেন।

আরও পড়ুন- নওগাঁর স্কুলে হিজাবকাণ্ডের পেছনে কী?

গত ১ এপ্রিল সাকিব মেয়ে আলাইনাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান। আলাইনার স্কুল চালু হওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে আসতে হয়েছিলো। তবে সাকিবের স্ত্রী শিশির ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে মায়ের সঙ্গে দেশেই ছিলেন।

ট্যাগ: ক্রিকেট
পেলে-রোনালদো নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬