কোপা আমেরিকায় একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

০৮ এপ্রিল ২০২২, ০৪:৪৫ PM
ব্রাজিল আর্জেন্টিনা

ব্রাজিল আর্জেন্টিনা © ফাইল ফটো

আসন্ন কোপা আমেরিকায় একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বৃহস্পতিবার রাতে প্যারাগুয়ের আসুনসিওনেতে হয়েছে এবারের নারী কোপা আমেরিকার গ্রুপ পর্বের ড্র। যেখানে বি গ্রুপে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্যারাগুয়ের আসুনচিওন শহরে অনুষ্ঠিত এবারের আসরের ড্র-তে ‘বি’ গ্রুপে পড়ে ব্রাজিল আর আর্জেন্টিনা।

এবারের আসরের শুরুতেই দেখা হচ্ছে প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দুই দলের। প্রতিযোগিতার ইতিহাসে ব্রাজিল শিরোপা জিতেছে ৭ বার, আর আর্জেন্টিনা জিতেছে একবার। গ্রুপ ‘বি’ তে তাদের সঙ্গে থাকছে পেরু ভেনেজুয়েলা, উরুগুয়ে।

এবারের টুর্নামেন্টটি হবে দুই ধাপে। প্রথম ধাপে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দশ দল। দুই গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে দেওয়া হবে চূড়ান্ত ধাপের টিকিট। সেই ছয় দল থেকে সেমিফাইনালের চার দল এবং পরে শিরোপা নির্ধারণী ফাইনালের দুই দল নির্ধারিত হবে।

আরও পড়ুন: ইউএনওর বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শুধু তাই নয়, এবারের কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় হওয়া দল আগামী বছর অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ডে হতে যাওয়া নারী ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। এছাড়া চতুর্থ ও পঞ্চম হওয়া দল পাবে প্লে-অফ খেলে বিশ্বকাপের টিকিট জেতার সুযোগ।

এবারই প্রথমবারের মতো নারী কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দলকে ১৫ লাখ ডলার (প্রায় ১৩ কোটি টাকা) অর্থ পুরস্কার দেওয়া হবে। এছাড়া রানার্সআপ দল পাবে ৫ লাখ ডলার (প্রায় সাড়ে ৪ কোটি টাকা) অর্থ পুরস্কার।

নারী কোপা আমেরিকা ২০২২ এর গ্রুপ
এ গ্রুপ- কলম্বিয়া, চিলি, ইকুয়েডর, প্যারাগুয়ে, বলিভিয়া
বি গ্রুপ- ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা ও উরুগুয়ে।

ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫২ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9