টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

০৮ এপ্রিল ২০২২, ০১:৫৪ PM
ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিল্ডিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। এই ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় টাইগাররা।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। সাদমানের পরিবর্তে তামিম ইকবাল ও তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। এই টেস্ট দিয়ে টানা এক বছর পর মাঠে ফিরছেন তামিম। যদিও আগের ম্যাচেই খেলার কথা ছিল তার। কিন্তু ম্যাচের দিন সকালে পেটে ব্যথা হওয়ায় খেলতে পারেননি। মুমিনুল বলেন, ‘তামিম ভাইয়ের কন্ডিশন আল্লাহর রহমতে ভালো আছে। আমরা পরের ম্যাচে খেলার জন্য আশাবাদী, ইনশাল্লাহ উনি খেলবেন।’

ডারবান টেস্টে তিন পেসারের সঙ্গে একজন স্পিনার খেলিয়েছিল বাংলাদেশ দল। এ নিয়ে সমালোচিত হতে হয়েছে অধিনায়ক ও কোচকে। যেখানে খোদ দক্ষিণ আফ্রিকা শক্তিশালী পেস ইউনিট থাকলেও দলে দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছিল। পরবর্তী সময়ে স্বাগতিক স্পিনারদের কাছেই টেস্ট হেরে বসে মুমিনুল হকের দল।

মুমিনুল হকের দাবি, ভেতরে-বাইরের সব চ্যালেঞ্জ সামলেই দক্ষিণ আফ্রিকাকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। ক্রিকেট বিশ্লেষকদের মতে, প্রথম টেস্টে বাজেভাবে হারার পর দলের মনোবল খারাপ থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে বাংলাদেশ দলের অধিনায়ক অনেক আত্মবিশ্বাসী।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার, সারিল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইলে ভেরাইন্নে, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সিমন হারমার, লিজাড উইলিয়ামস ও অলিভিয়ের।

ট্যাগ: ক্রিকেট
সন্ধ্যা ৬টার মধ্যে যে ১২ জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের …
  • ২১ মে ২০২৬
ইবোলা আতঙ্কে ‘আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা, …
  • ২১ মে ২০২৬
বিশ্বকাপের জন্য তারকাখচিত দল ঘোষণা মিসরের, কারা আছেন
  • ২১ মে ২০২৬
কখনো কলেজে না পড়লেও ৫ ভাষায় কথা বলতে পারেন মেসি
  • ২১ মে ২০২৬
৪৪তম বিসিএসের ১০১ নন-ক্যাডারের মনোনয়ন বাতিল, জানা গেল কারণ
  • ২১ মে ২০২৬
নাবিল গ্রুপ নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, পদ ১০, আবেদন…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081