টাইগারদের সামনে আজ ইতিহাস গড়ার হাতছানি

২৩ মার্চ ২০২২, ০৮:২২ AM
দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ © ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের সামনে। দেশটিতে প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায়। এতে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা রয়েছে।

ফলে আজকের ম্যাচটি তাই অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে হবে তৃতীয় ওয়ানডে। খেলা শুরু হবে আজ বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ৩৮ রানে। এটি ছিলো দক্ষিণ আফ্রিকায় টাইগারদের প্রথম জয়। তবে দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে হারিয়ে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা।

আরো পড়ুন: সাকিবের মা, শাশুড়ি ও তিন সন্তান হাসপাতালে

সেঞ্চুরিয়ানের উইকেট ছিল সহায়ক হওয়ায় সিরিজ নির্ধারণী ম্যাচটি নিয়ে আশাবাদী অধিনায়ক তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার সুযোগ ছাড়তে রাজি নন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে হারের পরও দলে পরিবর্তনের সম্ভাবনা কম। আগের দুই ম্যাচের একাদশ নিয়েই নামবে বাংলাদেশ দল।

বেরোবিতে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি
  • ২১ মে ২০২৬
ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে মেসির মায়ামি
  • ২১ মে ২০২৬
কুষ্টিয়া কর অঞ্চলে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২২, আবেদন ৩ জু…
  • ২১ মে ২০২৬
যশোরে চামড়া সংরক্ষণে বরাদ্দ ১৬৫ টন লবণ
  • ২১ মে ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা থেকে লিখিত বাদ দেওয়ার প্রস্তাব
  • ২১ মে ২০২৬
সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেলে মিলবে যেসব উপকার
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081