সহজ জয়ে সিরিজে সমতা দক্ষিণ আফ্রিকার

২০ মার্চ ২০২২, ১০:০৪ PM
সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ © সংগৃহীত

প্রথম ম্যাচে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের চোখ ছিল সিরিজ জয়ে। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়ায়ে আর পেরে ওঠেনি টাইগাররা। ৭ উইকেটের জয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে প্রোটিয়ারা। এখন শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজ। 

টসে জিতে বাংলাদেশ শুরুতে দ্রুত উইকেট হারিয়ে আফিফ-মেহেদীর ব্যাটে ৯ উইকেটে ১৯৪ রানের পুঁজি পায়। তবে এই স্কোর স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। ৭৬ বল ও ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। 

১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮৬ রানের উদ্বোধনী জুটিতে দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে দেন ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক। ২৬ রানে ফেরেন মালান। আর ৪১ বলে ৬২ রান করে আউট হন ডি কক। ৩৭ রান করে আউট হন অধিনায়ক টেম্বা বাভুমা। তবে ৫৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন কাইল ভেরেইন। 

এর আগে জোহানেসবার্গে টস জিতে রাবাদা-এনগিডিদের নতুন বলের তোপে শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। ৩৪ রান তুলতেই শেষ ৫ উইকেট। লিটন দাস ১৫ এবং মুশফিকুর রহিম ফেরেন ১১ রানে। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব।  

৬০ রানের জুটি ভাঙে রিয়াদ ২৫ রানে বিদায় নিলে। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরেকটি কার্যকর জুটি গড়েন আফিফ। সপ্তম উইকেট জুটিতে ৮৬ রান করেন তাঁরা। জুটি গড়ার পথে আফিফ তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। কাগিসে রাবাদার একই ওভারে ফেরেন দুই তরুণ। মিরাজ ৩৮ রানে আউট হন।  

তবে সেঞ্চুরির আভাস দিয়ে আফিফ আউট হন ৭২ রানে। শেষ দিকে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান কোনোরকম উইকেট বাঁচিয়ে অলআউটের শঙ্কা এড়ান। বাংলাদেশের পতন হওয়া ৯ উইকেটের পাঁচটি নিয়েছেন কাগিসো রাবাদা। ২০১৫ সালে মিরপুরে বাংলাদেশের ৬ উইকেট শিকার করেছিলেন তিনি। প্রোটিয়া এই পেস তোপের কারণেই ২০০ করতে পারেনি তামিমের দল।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9