টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ, একাদশে নেই কোনো পরিবর্তন

২০ মার্চ ২০২২, ০২:০১ PM
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। প্রথম ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগার বাহিনী। অপরদিকে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে তিনটি পরিবর্তন।

সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের খরা দূর করে তামিম বাহিনী। দক্ষিণ আফ্রিকার মাটিতে সব মিলিয়ে ২০তম ম্যাচ খেলতে নেমে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।

তবে আজকের ম্যাচ ঘিরে রয়েছে কিছুটা শঙ্কাও। ওয়ান্ডারার্সে এর আগে তিনবার খেলতে নামে বাংলাদেশ। তিনবারই হেরেছে তারা। ২০০৩ বিশ্বকাপের সেই ম্যাচে কেনিয়ার কাছে লজ্জার হার হেরেছিলো টাইগাররা। ওই ম্যাচে প্রথমে ব্যাটিং করে কেনিয়া বাংলাদেশকে টার্গেট দিয়েছিল ২১৮ রানের। তবে মাত্র ১৮৫ রানেই সেদিন থামতে হয়েছিল খালেদ মাহমুদের দলকে। ওয়ান্ডারার্সে এরপর আরও দুটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, দুটিতেই হেরেছে। আজ কি পারবে সেই লজ্জা ঢাকতে?

আরও পড়ুন- জাবি সম্পাদকের ভুলভাল বক্তব্যে ক্ষেপেছেন ছাত্রলীগ নেতারা 

এদিকে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে তিনটি পরিবর্তন। জয় পেতে মরিয়া বাভুমা টিম। দলে ফিরেছেন ডি কক, শামসি ও ফেহলুকওয়ায়ো। ডি ককের ব্যাটিং গত ৪০ এর ওপরে। বাংলাদেশের বিপক্ষে তিনি বরাবরই ভালো খেলেন। আজকের ম্যাচে সবার নজর থাকবে লিটন দাস, সাকিব আল হাসান, ডুসেনের দিকে।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জনেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), পার্নেল, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, কাইল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, শামসি

ট্যাগ: ক্রিকেট
বেরোবিতে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি
  • ২১ মে ২০২৬
ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে মেসির মায়ামি
  • ২১ মে ২০২৬
কুষ্টিয়া কর অঞ্চলে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১২২, আবেদন ৩ জু…
  • ২১ মে ২০২৬
যশোরে চামড়া সংরক্ষণে বরাদ্দ ১৬৫ টন লবণ
  • ২১ মে ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা থেকে লিখিত বাদ দেওয়ার প্রস্তাব
  • ২১ মে ২০২৬
সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খেলে মিলবে যেসব উপকার
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081