শেন ওয়ার্নের শেষকৃত্য ৩০ মার্চ

০৯ মার্চ ২০২২, ১১:০৩ PM
শেন ওয়ার্ন

শেন ওয়ার্ন © ফাইল ফটো

অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের শেষকৃত্য আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন সন্ধ্যায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিদায় জানানো হবে তাকে।

সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকার এক বিবৃতিতে জানায়, ওয়ার্ন শুধু একটি প্রজন্মকে অনুপ্রেরণাই জোগাননি। তিনি এর সংজ্ঞা পরিবর্তন করে দিয়েছেন। ৩০ মার্চ সন্ধ্যায় ওয়ার্নকে শেষ বিদায় জানানো হবে।  শেষকৃত্য অনুষ্ঠানটি সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ভিক্টোরিয়া সরকার প্রধান ড্যানিয়েল এন্ড্রুস বলেন, ওয়ার্নকে বিদায় জানানোর জন্য 'জি' এর চেয়ে ভালো জায়গা আর হয় না। ৩০ মার্চ এমসিজিতে ওয়ার্নকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে। 

প্রসঙ্গত, সম্প্রতি থাইল্যান্ডের একটি রিসোর্টে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন শেন ওয়ার্ন। বিষয়টি খতিয়ে দেখতে তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় হার্ট অ্যাটাকেই ওয়ার্নের মৃত্যু হয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close