‘সাকিবকে রিকোয়েস্ট করার কিছুই নেই, ওতো আমাদের এমপ্লয়ি’

০৮ মার্চ ২০২২, ০৬:৩৪ PM
সাকিব আল হাসান ও খালেদ মাহমুদ সুজন

সাকিব আল হাসান ও খালেদ মাহমুদ সুজন © ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান এবং জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘কেউ যদি খেলতে না চায় তার জন্য বাংলাদেশ দল বসে থাকবে এটা ভুল চিন্তা। ওকে রিকোয়েস্ট করার কিছুই নেই, ও তো আমাদের এমপ্লয়ি।’

মঙ্গলবার (৮ মার্চ) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সুজন বলেন, ‘সাকিব যদি খেলতে না চায়, বিসিবি ডোন্ট কেয়ার।’

সাকিবের এখন থামার সময় হয়েছে বলে মনে করছেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘সাকিব বিসিবি চালাতে পারে না। সে বলতে পারে না, আমি আজ খেলব কাল খেলব না।’

আরও পড়ুন: এবার ঈদে ৯ দিনের ছুটি! তবে...

সাকিব ছাড়াও এ মুহূর্তে তামিম ইকবাল ছয় মাসের জন্য টি-টোয়েন্টি থেকে বিরতি নিয়েছেন এবং মুস্তাফিজুর রহমান ঘোষণা দিয়েছেন যতদিন বায়ো-বাবল থাকবে তিনি টেস্ট ক্রিকেট খেলবেন না। সাকিবের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে, সাকিব নিজের অবস্থান স্পষ্ট করছেন না।

খালেদ মাহমুদ সুজন বলেন, ‘একজন খেলোয়াড় যখন একটানা বায়ো-বাবলের মধ্যে থাকে, তখন সে ব্রেক চাইতেই পারে। তবে সাকিব এটা আরো আগেই বলতে পারতো।’

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬