এবার ঈদে ৯ দিনের ছুটি! তবে...

০৮ মার্চ ২০২২, ০৫:২৮ PM
ঈদে বাড়ি ফেরা

ঈদে বাড়ি ফেরা © সংগৃহীত

এবার পবিত্র ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। ঈদের ছুটি মূলত তিন দিনের হলেও ঈদের আগে সাপ্তাহিক ছুটি এবং মে দিবস ঈদের ছুটি বাড়াচ্ছে। 

এবার ঈদের ছুটি সপ্তাহের মাঝ বরাবর। ঈদের ছুটির আগে শুক্র-শনিবার পাচ্ছে চাকরিজীবীরা। পরদিন রবিবার ১ মে শ্রমিক দিবসের সরকারি ছুটি। সোম-মঙ্গল-বুধবার অর্থাৎ২মে থেকে ৪ মে পর্যন্ত ছুটি পাচ্ছে সবাই। একদিন পর আবারো শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। সুতারং বৃহস্পতিবার (৫ মে) ছুটি নিলে ঈদের ছুটি হবে ৯ দিন।

আজ মঙ্গলবার এ বছরের রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। তাদের সময়সূচি অনুযায়ী এ বছর রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৩ এপ্রিল। যদি ৩০ রমজান হয় তাহলে ঈদ হবে ৩ মে মঙ্গলবার। সেক্ষেত্রে ছুটি শুরু হবে ২৯ এপ্রিল শুক্রবার থেকে। পরদিন শনিবার ৩০ এপ্রিল। ১ মে রোববার শ্রমিক দিবসের সরকারি ছুটি। সোমবার, মঙ্গলবার ও বুধবার ঈদের ছুটি মিলে মোট ৬ দিন।

আরও পড়ুন: শুক্রবার থেকে তেল কেনাবেচায় লাগবে রশিদ

ইসলামিক ফাউন্ডেশন বলছে, সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। অতএব, সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর আজান দিতে হবে। এছাড়াও সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

তবে প্রথম রোজা শুরুর তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।

সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ২৭ মিনিট ও ইফতারির সময় ৬টা ১৯ মিনিট।

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেস স্টিকার লাগানো মোটরসাইকেলে মিলল ৭৮৪৫ ইয়াবা, যুবক গ্র…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবির ক্যাফেটেরিয়া-হল নিয়ে জাতীয় ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল ৫ বছরের শিশু রেদওয়ানের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9