দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শততম টি-টোয়েন্টি খেলছেন মুশফিক

০৫ মার্চ ২০২২, ০২:৩৯ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শততম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছেন মুশফিকুর রহমান। এই ক্যাটাগরিতে প্রথম খেলোয়াড় ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে টাইগাররা। বিকাল তিটায় মিরপুরে এই খেলা শুরু হবে। এদিকে শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।

২০১৮ সালে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। দেশের মাঠিতে এবার সেই সিরিজের প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ বাংলাদেশর সামনে।

দ্বিতীয় ম্যাচের আগে গতকাল শুক্রবার ঐচ্ছিক অনুশীলন ছিল বাংলাদেশের। যে সেশনে নাঈমের পাশাপাশি অনুশীলনে মগ্ন ছিলেন ৭৪ ও ৭৫তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে লাল সবুজের জার্সি গায়ে তোলা মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী। দ্বিতীয় ম্যাচেই বড় স্কোর করতে মরিয়া ময়মনসিংহের ছেলে মুনিম। ব্যাটিংয়ের পাশাপাশি এদিন ফিল্ডিং নিয়েও আলাদাভাবে কাজ করেছেন তিনি।

এই ম্যাচের আগে সুসংবাদ পেয়েছে টিম ম্যানেজমেন্ট। ডান হাতে বৃদ্ধাঙ্গুলের চোট কাটিয়ে সুস্থ হয়েছেন মুশফিকুর রহিম। শুক্রবার নেটে দীর্ঘ সময় স্বাচ্ছন্দে ব্যাটিং করার পাশাপাশি ক্যাচিং অনুশীলনও করেছেন এই উইকেটরক্ষক।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ৪৪ বলে ৬০ করেছিলেন লিটন দাস। মুশফিক সুস্থ হয়ে উঠায় সবার ভাবনায় ছিল তবে বাদ পড়বেন কে? সেই প্রশ্নের উত্তর মিলেছে। বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি।

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচেও জয় চায় টাইগাররা। কারণ সিরিজ জিতলে আফগানিস্তানকে টপকে র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বরে উঠে আসবে রিয়াদের দল। মোহাম্মদ নবীর দল নেমে যাবে ১০ নম্বরে।

মুশফিকের শততম ম্যাচ নিয়ে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেছেন, আমি বিশ্বাস করি একজন ক্রিকেটার যত বেশি ম্যাচ খেলবে, তার আত্মবিশ্বাস তত বেশি বাড়বে। হোক সেটা বোলার কিংবা ব্যাটার।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9