ভক্তদের নজর কেড়েছে সাকিবের বৃষ্টি বিলাস

০৫ ডিসেম্বর ২০২১, ০৫:১৪ PM
ভক্তদের নজর কেড়েছে সাকিবের বৃষ্টি বিলাস

ভক্তদের নজর কেড়েছে সাকিবের বৃষ্টি বিলাস © সংগৃহীত

বৃষ্টির কারণে বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ৩০ মিনিটে দ্বিতীয় দিনের মাত্র ৬.২ ওভার খেলা হয়। যেখানে আজহার আলী হাফ সেঞ্চুরি তুলে নেয়। আবহাওয়া অফিস থেকে জানিয়েছে, আগামীকাল‌ বৃষ্টি থাকবে যার কারণে বাংলাদেশ বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্রয় হওয়ার সম্ভাবনা বেশি।

এদিন সেভাবে খেলা না হলেও বৃষ্টি ভেজা মাঠে এক অদ্ভুত কাণ্ড করে বসেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। যা ইতমধ্যে দারুণভাবে ভক্ত-সমর্থকদের নজর কেড়েছে। পিচ ঢাকা কাভারের ওপর সাকিবের সেই ডাইভ এখন ফেসবুকের পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে।

বেলা তখন তিনটা বাজে। অফিসিয়াল ঘোষণা না আসলেও সবাই বুঝে গেছে, ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা আর হবে না। ওই সময় বৃষ্টি একটু জোরে এসেছিল। ড্রেসিংরুমে বসে বসে বিরক্ত হয়ে মাঠে নেমে রানিং করছিলেন সাকিব। পিচ ঢাকা কাভারের ওপর দিয়ে যেতে যেতে সাকিবের কী মনে হলো, দিলেন ডাইভ। তার ত্রিপলের ওপর পিছলে যাওয়ার সেই দৃশ্য দেখে গ্যালারিতে আওয়াজ উঠল।

সাকিবের ওই ডাইভের পরই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তারপরও দর্শকরা বৃষ্টিতে ভিজে গ্যালারিতে বসে ছিলেন প্রিয় দলের খেলা দেখতে। মাঠের গ্যালারি থেকে সাকিবের ডাইবের এ উত্তেজনা ফেসবুকে গড়িয়েছে। ভক্ত-সমর্থকদের দারুণভাবে নাড়া দিয়েছে বিষয়টি।

সাব্বির হোসাইন নামে একজন ব্যবহারকারী লিখেছেন, সাকিব ভাই শৈশবের দিনে ফিরে গেছেন। বৃষ্টি হলে বন্ধুদের নিয়ে ভিজতাম সবাই অনেক মিস করি। সেই দিনগুলো ফিরে আসবে না আর। নাহিদুল ইসলাম খান নামে একজনে লিখেছেন, সাকিব মানেই নতুন কিছু এবং নতুনভাবে সবার নজর কাড়া, আনন্দিত করা। এটাই আমাদের প্রিয় সাকিব ভাইয়া।

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9