রেকর্ড সপ্তমবার ব্যালন ডি’অর জিতলেন মেসি

৩০ নভেম্বর ২০২১, ০৮:৫৮ AM

© সংগৃহীত

রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। সোমবার (২৯ নভেম্বর) রাতে প্যারিসে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসির হাতে পুরস্কারটি তুলে দেয় ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।

ব্যালন ডি’অর জয়ের রেকর্ড আগেই করেছিলেন লিওনেল মেসি। পুরস্কারটি যখন ছয়বার নিজের করে নেন তখনই সবচেয়ে বেশিবার বর্ষসেরা হওয়ার নজির গড়েছিলেন তিনি। এবারের সে সংখ্যাটি আরো বাড়িয়ে করলেন সাতবার। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার পুরস্কারটি জিতেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

গত ৮ অক্টোবর ঘোষণা করা হয় ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। যেখানে লিওনেল মেসি ছাড়াও ছিলেন প্রতিদ্বন্দ্বী রবার্ট লেভান্ডোভস্কি, রোনালদো ও নেইমার। ৩০ জনের লম্বা লিস্ট থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলে ভোটাভুটি। ১৮০ জন নির্বাচিত সাংবাদিকের মধ্যে ভোটে সেই তালিকা ছোট করে পাঁচ জনে আনা হয়। এরপর পঞ্চাশজন বিশেষজ্ঞ সাংবাদিক একটি পয়েন্ট সিস্টেম ব্যবহার করে বিশ্বের সেরা খেলোয়াড়কে ভোট দেন।

ব্যালন ডি'অরের জন্য গত মৌমুমে একজন খেলোয়াড়ের মোট গোল, অ্যাসিস্ট, নির্দিষ্ট সেই খেলোয়াড়ের দলের পারফরম্যান্সের বিষয়টি বিবেচনায় আনা হয়। বিশ্বখ্যাত এই পুরস্কারটির জন্য খেলোয়াড়ের জেতা ট্রফিগুলোও হিসেব করা হয়।

আগের ছয়বার মেসি এই পুরস্কার জিতেছেন-২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। ছয়বার বার্সেলোনায় থাকাকালীন পুরস্কারটি পেলেও এবার তা পেয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে থাকা অবস্থায়।

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে গত আগষ্টে পিএসজিতে যোগ দেন মেসি। ফরাসি জায়ান্টদের সঙ্গে যোগ দিয়ে প্রথমবস্থায় মানিয়ে নিতে কষ্ট হয়েছিল তার। তবে ধীরে ধীরে পুরোনো রূপ ফিরে পাচ্ছেন তিনি। বার্সেলোনার এই কিংবদন্তি নিজের ম্যাজিক ইতোমধ্যেই দেখিয়ে যাচ্ছেন প্যারিসে।

গত জুলাইয়ে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে দেশের ২৮ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে ৪ গোল ও ৫ অ্যাসিস্ট করে নিজের যোগ্যতার জানান দেন এই ফরোয়ার্ড। নেইমারের সঙ্গে যৌথভাবে জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।  

গত মৌসুমে বার্সেলোনার হয়ে বিদায়ী দিনগুলো ভালো না কাটলেও ব্যক্তিগত নৈপুণ্যে তিনি ছিলেন উজ্জ্বল। লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করে রেকর্ড অষ্টমবারের মতো জেতেন পিচিচি ট্রফি। আর কোপা দেল রের ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেন তিনি।

বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি যাওয়া লেমুর ভারতে পাচার হলো…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরম পূরণের টাকা জমা না দিয়ে উধাও কর্মচারী, বিপাকে ৯১ শিক্ষা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনার তারকা ফুটবলার ম্যাক অ্যালিস্টারের নৈপুণ্যে অসা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9