বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেও ট্রফি পেলেন না বাবররা, কিন্তু কেন

২৪ নভেম্বর ২০২১, ০৬:৪২ PM
সিরিজ জয় শেষে ট্রফি ছাড়াই উল্লাস বাবরদের

সিরিজ জয় শেষে ট্রফি ছাড়াই উল্লাস বাবরদের © সংগৃহীত

বাংলাদেশকে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজে হারিয়েছে পাকিস্তান। তারপরও ট্রফি পেলেন না বাবর আজমরা। এই ঘটনায় প্রথমে খানিকটা অবাক হয়ে যায় পাক দল। তবে পরে তাদের জানানো হল আসল কারণ। 

গত সোমবার (২২ নভেম্বর) বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বোর্ড সভাপতি উপস্থিত না থাকায় সমস্যাটি হয়েছে।

বোর্ডের এক মুখপাত্র জানান, জয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বোর্ড সভাপতি ও অন্যান্যদের। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিনিয়োগকারীদের। কিন্তু বোর্ড সভাপতিসহ অন্যান্যরা এবং বিনিয়োগকারী সংস্থার মালিকরা জৈব সুরক্ষা বলয়ে ছিলেন না। তাই তাদের ক্রিকেটারদের কাছে যেতে দেওয়া হয়নি।

তবে পাকিস্তান দলকে ট্রফি দেওয়া হবে বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, দু’দলের মধ্যে টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে বাবরদের হাতে তুলে দেওয়া হবে টি-২০ সিরিজ জয়ের ট্রফি।

দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬