বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা

২২ নভেম্বর ২০২১, ১০:১৫ PM
বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা

বাংলাদেশের প্রথম টেস্টের দল ঘোষণা © ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে অনুষ্ঠেয় ২৬ নভেম্বরের এই টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ২১ বছর বয়সী জয়। চট্টগ্রাম বিভাগের হয়ে চলতি জাতীয় লিগে দুই সেঞ্চুরি পেয়েছেন তিনি। আর ২২ বছর বয়সী সিলেটের পেসার রাজা সিলেট বিভাগের হয়ে ভালো করেছেন। জাতীয় লিগ ও বিসিএলে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে মোট ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৩ উইকেট পেয়েছেন।

বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও এই দলে আছেন। তবে সাকিবের প্রথম টেস্টে খেলা নির্ভর করছে হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার ওপর। জিম্বাবুয়েতে শেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও শরিফুল ইসলাম।

তবে তাসকিন আহমেদও বাদ পড়েছেন শেষ মুহূর্তে। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে হাতে চোট পাওয়ায় সাতদিনের বিশ্রামে থাকতে হবে এই পেসারকে। দলে মুশফিকুর রহিম ও লিটন দাশ আছেন। এছাড়া নুরুল হাসান সোহানও ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে আছেন। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে থাকা সদস্যরা যথারীতি দলে আছেন।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাশ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান (ফিট হওয়া সাপেক্ষে)।

বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9