ছেলেরা না পারলেও মেয়েরা হারিয়ে দিলো পাকিস্তানকে

২১ নভেম্বর ২০২১, ১০:০০ PM

© সংগৃহীত

ঘরের মাঠে যখন ছেলেরা পাকিস্তানের কাছে একের পর এক হারছে, তখন জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপ বাছাই পর্বে পাকিস্তানের মেয়েদের ৩ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। ফারজানা হকের ৪৫ ও রুমানা আহমেদের দুর্দান্ত অর্ধশতকে ভর করে এই জয় বাঘিনীদের।

আজ রবিবার (২১ নভেম্বর) হারারেতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে শেষ রুমানার দারুণ ইনিংসে শেষ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।  

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। আয়শা জাফর ৬ রানে ফেরার পর রুমানার বলে উইকেট হারিয়ে ব্যক্তিগত ২২ রানে বিদায় নেন মুনিবা আলী। ব্যাট করতে নেমে সুবিধে করতে পারেননি পাক অধিনায়ক জাভেরিয়া খান। ব্যক্তিগত ১২ রানে তার ফেরার পর উইকেট হারান ওমায়মা সোহাইল ও ইরাম জাভেদও।  

ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তানের হাল ধরেন নিধা ধর ও আলিয়া রাজ। এ দুইজনের ব্যাটে ভর করে ভালো সংগ্রহ পায় পাকিস্তান। শেষদিকে এসে সালমা খাতুনের বলে উইকেট হারান নিধা ধর। ১১১ বলে ৮৭ রান করে সাঝঘরে ফেরেন তিনি। এরপর থিতু হয়ে থাকা আলিয়ার ব্যাটে নির্ধারিত ৫০ ওভার শেষে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান। ৮২ বলে ৬১ রান নিয়ে অপরাজিত থাকেন আলিয়া।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে ৯ রান করে উইকেট হারান ওপেনার মুর্শিদা খাতুন। এরপর শারমিন আক্তার ও ফারজানা হকের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩১ রান করে শারমিনের ফেরার পর ব্যাট করতে নেমে উইকেট হারান নিগার সুলতানা। এরপর দলের হাল ধরা ফারজানা হক শিকার হন নিধা ধরের। ৯০ বলে ৪৫ রান করে বিদায় নেন তিনি।

এরপর রুমানা আহমেদকে সঙ্গ দিয়ে দলকে জয়ের দিকে নিয়ে যান রিতু মনি। কিন্তু ফাতিমা সানার বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৩৩ রানে উইকেট হারান তিনি। এরপর ডাক মেরে বিদায় নেন লতা মন্ডল ও ফাহিমা খাতুন। শেষদিকে এসে রুমানা আহমেদকে সঙ্গ দিয়ে দলের জয় নিশ্চিত করেন সালমা খাতুন। ৪৪ বলে অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত ছিলেন রুমানা। অপরদিকে ১৩ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন সালমা।  

বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9