হারল পাকিস্তান, ফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

১১ নভেম্বর ২০২১, ১১:৪০ PM
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া © সংগৃহীত

দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানকে বিদায় করে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ অজিরা। বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ১৭৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করে ৫ উইকেট ও এক ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁঁছে যায় অস্ট্রেলিয়া।

এর আগে, এদিন টসে হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান তোলে পাকিস্তান। ১০ ওভারে  ৭১ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বাবর ৩৪  বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলে ফখর জামানকে নিয়ে দলের হাল ধরেন রিজওয়ান।

দ্বিতীয় উইকেটে আরো ৭২ রান যোগ করেন রিজওয়ান ও ফখর। দলীয় ১৪৩ রানের মাথায় ৫২ বলে ৬৭ রানে সাজঘরে ফিরেন রিজওয়ান। চারে নামা আসিফ আলী আউট হয়ে যান প্রথম বলেই। শোয়েব মালিক ফিরেন এক রানে। তবে ৩২ বলে অপরপাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহটাকে ১৭৬-তে নিয়ে যান ফখর।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ২টি উইকেট লাভ করেন। এছাড়া প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন। আজকের ম্যাচের বিজয়ী দল পৌঁছে যাবে বিশ্বকাপের ফাইনালে। এরই মধ্যে ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড।

অন্যদিকে টুর্নামেন্টের অন্য ম্যাচে বুধবার প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে আগেই ফাইনলা নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এবার ওই হারের শোধ তুলে আরেকটি ফাইনালে পা রাখল কিইউরা।

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বাতিল হলো অধ্যাপক আমিনুলের অধ্য…
  • ২১ মে ২০২৬
রামিসার জন্য লড়বেন শিশির মনির
  • ২১ মে ২০২৬
সাদিও মানেকে নিয়ে বিশ্বকাপে সেনেগাল
  • ২১ মে ২০২৬
বাস ছাড়বে কাল সকাল ৮টায়, সিটের সিরিয়াল শুরু সন্ধ্যা ৭টা থেকে
  • ২১ মে ২০২৬
পুলিশি পাহারায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পরীক্ষা নিচ্ছে প্রশ…
  • ২১ মে ২০২৬
শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081