ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

১০ নভেম্বর ২০২১, ১১:৪১ PM

© সংগৃহীত

ড্যারেল মিচেল-জেমস নিশামের অসাধারণ ব্যাটিংয়ে ইংল্যান্ডকে কাঁদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। সেমিফাইনালে ৫ উইকেটের জয় পান কেন উইলিয়ামসনরা।

আজ বুধবার (১০ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামে দুই দল। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে প্রথমে মঈন আলীর অপরাজিত হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান করে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি তাদের, দলীয় ১৩ রানেই তারকা ওপেনার মার্টিন গাপটিল ও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরে যান। তাদের দুজনকেই বিদায় করেন ক্রিস ওকস।

তবে তৃতীয় উইকেট জুটিতে দলকে পথ দেখান ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ে। তারা দুজনে মিলে ৬৭ বলে ৮২ রান তোলেন। পরে এই জুটি ভাঙেন লিভংস্টোন। ৩৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৬ করা কনওয়ে স্টাম্পিংয়ের শিকার হন। লিভিংস্টোনের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন গ্লেন ফিলিপস।

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9