২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ

০৬ নভেম্বর ২০২১, ০৯:৩৬ PM
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ © ফাইল ছবি

আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় এই সুফল পেল বাংলাদেশ।

শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই হারে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আট থেকে ১০ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সুযোগে বাংলাদেশ উঠে গেছে আটে। আইসিসির ঘোষণা অনুযায়ী আগামী বছর সরাসরি সুপার টুয়েলভে খেলতে হলে ১৫ নভেম্বরের মধ্যে থাকতে হবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে। ওয়েস্ট ইন্ডিজ হারায় সেই সুবিধা পেল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ হারায় পর ওয়েস্ট ইন্ডিজ নেমে আসে ১০ নম্বরে, তাদের রেটিং পয়েন্ট এখন ২২৬। ২৩৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, ওয়েস্ট ইন্ডিজের হারের সুবিধা পেয়েছে আফগানিস্তানও। ২৩৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আফগানদের অবস্থান।

এবারের বিশ্বকাপে আফগানদের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, ম্যাচটিতে হারলে হয়তো র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে নেমে আসবে আফগানিস্তান। কিন্তু তবু শীর্ষে আটে থাকায় সরাসরিই বিশ্বকাপ খেলতে পারবে মোহাম্মদ নবীর দল।

মূল পর্বে সরাসরি খেলা বাকি দল গুলো হলো—ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এক বছরের ব্যবধানে দুটি বিশ্বকাপ হওয়ায় সুপার টুয়েলভের দল বাছাইয়ের জন্য এই প্রক্রিয়া বেছে নেয় আইসিসি।

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9