‘হেরে বাড়ি যাচ্ছি’— কোহলির পুরনো টুইট ভাইরাল

০১ নভেম্বর ২০২১, ০৬:১৯ PM
বিরাট কোহলী

বিরাট কোহলী © ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দলের তকমা নিয়ে খেলতে নেমেছিল ভারত। কিন্তু প্রথম দুই ম্যাচে হারের পর সেই তকমা উড়ে গেছে। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে হেরে ভারত গ্রুপ পর্ব থেকেই এখন বিদায় নেওয়ার পথে।

এ অবস্থায় নিউজিল্যান্ড ম্যাচ হারের পরেরদিনই শোরগোল পড়ল বিরাট কোহলীর বছর দশেক আগের করা একটি টুইট নিয়ে। স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১১ সালের ২৩ জানুয়ারি রাত ১০.৪১ মিনিটে একটি টুইট করেছিলেন কোহলী।

পড়ুন: বিশ্বকাপের আশা শেষ ভারতের

তিনি লিখেছিলেন, ‘হেরে গিয়ে খুব মন খারাপ লাগছে। এ বার বাড়ি যাচ্ছি’। সেই টুইট তুলে ধরেই নেটমাধ্যমে বলা হচ্ছে যে, এ বার সত্যিই কোহলীদের বাড়ি যাওয়ার সময় এসে গেছে। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যেতে এখন তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেই।

কোহলী যে রাতে টুইট করেছেন সেদিন সেঞ্চুরিয়নে পঞ্চম একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। সিরিজ ২-২ থাকা অবস্থায় নেমেছিল দুই দল। প্রথমে ব্যাট করে হাসিম আমলার অপরাজিত শতরানের সৌজন্যে ২৫০-৯ তোলে দক্ষিণ আফ্রিকা।

রান তাড়া করতে নেমে সেদিনও ব্যাটিং ধসের মুখে পড়ে ভারত। কোহলী নিজে মাত্র ২ রান করেন। শেষ দিকে ইউসুফ পঠান ঝোড়ো খেলে শতরান করলেও ১৬ রানে হেরে ম্যাচ এবং সিরিজ খোয়ায় ভারত।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9