বিশ্বকাপের আশা শেষ ভারতের

৩১ অক্টোবর ২০২১, ১০:৩৩ PM

© সংগৃহীত

সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচে হেরে টি-২০ বিশ্বকাপ জয়ের আশা শেষ ভারতের। আজ রবিবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় সংগ্রহ করতে পারেনি। কিউইদের বোলিং তোপে ধুঁকতে থাকা ভারত নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে করেছে ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

১১১ রানের টার্গেটে খেলতে নেমে ১৪ দশমিক ৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা। নিউজিল্যান্ডের ওপেনার ড্যারিল মিচেল সর্বোচ্চ ৪৯ রান করেন। আর ভারতের বুমরাহ দুইটি উইকেট নেন। প্রথম ম্যাচেও ১০ উইকেটে বড় জয়ে পাকিস্তানের কাছে হেরে সুপার টুয়েলভ শুরু করে ভারত।

দুবাইয়ে সুপার টুয়েলভের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থই প্রমাণ করেন কিউই বোলাররা। শুরুতেই ভারতকে চাপে ফেলে দেন তারা। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১১ রানের মাথায় ইশান কিশান (৮ বলে ৪ রান) সাজঘরে ফেরেন ট্রেন্ট বোল্টের শিকার হয়ে।

এরপর ষষ্ঠ ওভারে আরও এক ব্যাটারকে হারায় ভারত। এবার টিম সাউদিকে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ হন লোকেশ রাহুল (১৬ বলে ১৮)।

সেখান থেকে হাল ধরা দূরের কথা, দলকে বিপদে ফেলে ফিরে যান অভিজ্ঞ রোহিত শর্মাও। ব্যক্তিগত ১ রানে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি হার্ডহিটিং এই ব্যাটার।

অষ্টম ওভারে ইশ সোধির ঘূর্ণিতে লংঅনে ক্যাচ হন রোহিত। ১৪ বলে ১৪ রানে থামে তার ইনিংস। অধিনায়ক বিরাট কোহলিও (১৭ বলে ৯) একই পথ ধরেন, সেই লংঅনেই তুলে দিয়ে হন সোধির দ্বিতীয় শিকার।

৪৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। রিশাভ পান্ত (১৯ বলে ১২) আরও একবার দায়িত্বজ্ঞানহীন শট খেলে অ্যাডাম মিলনের গতিতে স্ট্যাম্প হারান।

সেখান থেকে একটু হাল ধরেছিলেন হার্দিক পান্ডিয়া আর রবিন্দ্র জাদেজা। কিন্তু এদিকে তো বল শেষ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়েই হিট করেন হার্দিক।

১৯তম ওভারের প্রথম বলে বোল্টকে তুলে মারতে গিয়ে লংঅফে ক্যাচ হন হার্দিক, ২৪ বলে করেন ২৩। শেষ পর্যন্ত এটিই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ইনিংস সর্বোচ্চ হয়ে থাকে।  ট্রেন্ট বোল্ট ২০ রানে নেন ৩টি উইকেট। ১৭ রানে ২ উইকেট শিকার ইশ সোধির।

সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসসিও চার্টারে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করল বিএসসিএল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9