বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব

৩১ অক্টোবর ২০২১, ০৭:০০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সুপার টুয়েলভে বাংলাদেশের বাকি দুইটি ম্যাচে খেলা হবে না তার। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, ‘সাকিবের হামস্ট্রিংয়ের চোট সেরে ওঠেনি। ফলে দলের পরের দুই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই। কাল-পরশু হোটেল ছাড়বেন তিনি। এরপর সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি যাবেন যুক্তরাষ্ট্রে, পরিবারের কাছে।’

এবারের বিশ্বকাপে যেহেতু আর খেলা হবে না সাকিবের, তাই কাল-পরশুই ছাড়বেন টিম হোটেল। সংযুক্ত আরব আমিরাত থেকে চলে যাবেন যুক্তরাষ্ট্রে, পরিবারের কাছে।

এর আগে, গত শুক্রবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। এরপর চোট নিয়েই ব্যাটিং ও বোলিংয়ের গুরুদায়িত্ব পালন করেছেন। মেডিকেল টিম তাকে দুই দিন পর্যবেক্ষণে রাখে।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে অবস্থা বুঝে নেওয়া হবে ব্যবস্থা। পর্যবেক্ষণের ফলাফল ভালো না আসায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন এই অলরাউন্ডার।

সুপার টুয়েলভে বাংলাদেশের আরো দুটি ম্যাচ রয়েছে, ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা ও ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন মাহমুদউল্লাহরা। এই দুই ম্যাচে পাওয়া যাবে না সাকিবকে। এমনিতেই বাংলাদেশ পারছে না, সাকিবের না থাকা দলের জন্য আরো বড় ধাক্কা হয়ে এলো। 

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বাতিল হলো অধ্যাপক আমিনুলের অধ্য…
  • ২১ মে ২০২৬
রামিসার জন্য লড়বেন শিশির মনির
  • ২১ মে ২০২৬
সাদিও মানেকে নিয়ে বিশ্বকাপে সেনেগাল
  • ২১ মে ২০২৬
বাস ছাড়বে কাল সকাল ৮টায়, সিটের সিরিয়াল শুরু সন্ধ্যা ৭টা থেকে
  • ২১ মে ২০২৬
পুলিশি পাহারায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পরীক্ষা নিচ্ছে প্রশ…
  • ২১ মে ২০২৬
শিশু রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081