জয়ের জন্য ১৪৩ রান করতে হবে টাইগারদের

২৯ অক্টোবর ২০২১, ০৫:৫৪ PM

© সংগৃহীত

বাংলাদেশকে ১৪৩ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ওভারে ১৯ রান নেয় ক্যারিবিয়ানরা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান করে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের মূলপর্বে দুই ম্যাচ হারের পর প্রথম জয়ের লক্ষ্যে আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবার আগে দেয়ালে পিঠ ঠেকে আছে বাংলাদেশের।

এই ম্যাচ জিতে কোনরকমে সেমির আশা দেখতে মরিয়া সাকিব-মাহমুদউল্লাহরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মেহেদী হাসান মোকাবেলা করলেন ক্যারিবীয় দুই ওপেনার। প্রথম ওভারে আঁটসাঁট বোলিংয়ে মেহেদী দিয়েছেন মাত্র ৪ রান। ম্যাচে তৃতীয় ওভারেই গেইলকে রান আউট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সাকিব আল হাসান থ্রো'টা সরাসরি লাগলেই আউট হতেন গেইল।

দলীয় স্কোরকার্ডে ৬ রান যোগ হতেইও গেইলকে বোল্ড করলেন মেহেদী। গেইল করেছেন ১০ বলে ৪ রান। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় উইকেট হারিয়েছে ১৮ রানে। টি-টোয়েন্টিতে এ নিয়ে চতুর্থবার মেহেদীর বলে আউট হলেন গেইল।

পাওয়ারপ্লে'তে ক্যারিবীয়দের নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। গেইল ও লুইসকে বিদায় করে পাওয়ারপ্লের ছয় ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ২৮ রান। বিশ্বকাপে পাওয়ারপ্লেতে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

শেষে পুরান-চেজ জুটি যখন ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছিল, তখন দুই সেট ব্যাটসম্যানকেই পরপর দুই বলে ফেরালেন তরুণ শরীফুল ইসলাম। ১৯তম ওভারের দ্বিতীয় বলে নাঈমকে ক্যাচ দিয়ে ফেরেন নিকোলাস পুরান।

ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ বলে ৪০ রানে থামেন তিনি। পরের বলেই রোস্টন চেজের স্ট্যাম্প উড়িয়ে দিয়ে তাণ্ডব থামান শরীফুল। ৪৬ বলে ৩৯ রান করেন চেজ।

একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে ছিটকে গেছেন নুরুল হাসান, তার জায়গায় খেলছেন সৌম্য সরকার। নাসুম আহমেদের জায়গায় বাংলাদেশ খেলাচ্ছে তাসকিন আহমেদকে। একাদশে দুই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজও। লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র বাদ পড়েছেন। দলে এসেছেন রোসটন চেজ ও জেসন হোল্ডার।

জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনসংযোগ পেশায় দুই যুগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9