ইংল্যান্ডের কাছে টাইগারদের শোচনীয় হার

২৭ অক্টোবর ২০২১, ০৭:০৮ PM
টাইগারদের পরাজয়

টাইগারদের পরাজয় © ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ। আবুধাবীর শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

বাংলাদেশের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে ইংলিশরা পৌঁছে গেছে ২ উইকেট হারিয়েই। তাদের হাতে ছিল আরো ৩৫টি বল। ৩৮ বল খেলে ৩ ছক্কা ও ৫ চারে ওপেনার জেসন রয় করেছেন ৬১ রান। ডেভিড মালান অপরাজিত থাকেন ২৮ রানে।

এর আগে টসে জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ ১২৪ রান সংগ্রহ করে। ৩০ বলে ২৯ করেন মুশফিক। মাহমুদ উল্লাহ রিয়াদের স্ট্রাইকরেটও ছিল একশ’র নিচে। ২৪ বলে ১৯ রান করেছেন। শেষ দিকে ৯ বলে ১৯ রান করে বাংলাদেশের স্কোরটাকে ১২৪ পর্যন্ত নিয়ে যান নাসুম আহমেদ। নুরুল হাসান সোহান (১৮ বলে ১৬) ও মেহেদি হাসানও (১০ বলে ১১) রেখেছেন অবদান।

ইংলিশদের পক্ষে টাইমাল মিলস ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন ২টি করে উইকেট নেন। ক্রিস ওয়াকস একটি উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ১২ রান দিয়েন।

ট্যাগ: ক্রিকেট
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬