খেলার বিরতিতে মাঠেই মাগরিবের নামাজ আদায় করলেন রিজওয়ান (ভিডিও)

২৫ অক্টোবর ২০২১, ০৮:৫৬ AM
মাঠেই নামাজ আদায় করে নিলেন রিজওয়ান

মাঠেই নামাজ আদায় করে নিলেন রিজওয়ান © সংগৃহীত

অবশেষে ১৪ বছর পর ফুরাল অপেক্ষা পাকিস্তানের। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পেল দলটি। ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় জয়ের পাশাপাশি ইতিহাস গড়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

ভিরাট কোহলিদের দেয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৩ বল অক্ষত রেখে জয় পায় পাকিস্তান। এ সময় দুই ওপেনারের মধ্যে বাবর আজম ৫২ বলে ৬৮ ও মোহম্মদ রিজওয়ান ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন।

এদিকে, পাকিস্তানের ব্যাটিং চলাকালীনই দেখা যায় অভিনব এক দৃশ্য। ইনিংসের ১০ ওভার খেলা হওয়ার পর পানি পানের যে বিরতি দেয়া হয়, তখনই দেখা যায় উইকেটের পাশে মাগরিবের নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেলেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।

দলের বাকি খেলোয়াড়রা যখন বিরতিতে পানি পানে ব্যস্ত, তখন উইকেটের পাশে একমনে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিলেন রিজওয়ান।

তার নামাজ আদায়ের এই দৃশ্যটির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করেন সাবেক পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ক্লিপ। অধিকাংশই প্রশংসায় ভাসান রিজওয়ানকে যে, কঠিন মুহূর্তেও আল্লাহকে ভুলে যাননি তিনি।

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9