‘তোরা হাসবি, সবাইকে হাসাবি’

২৪ অক্টোবর ২০২১, ১০:২১ PM
প্রথম ম্যাচে হতাশার হার টাইগারদের

প্রথম ম্যাচে হতাশার হার টাইগারদের © ফাইল ছবি

১৭১ রানের শক্তিশালী স্কোর করেও জিততে পারল না বাংলাদেশ। সুপার-১২ এর প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল টাইগাররা। ১৭২ টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে হাতে ৫ উইকেট নিয়ে জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হারের পর রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্রিকেটারদের পক্ষ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক অধিনায়ক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ফেসবুক মাশরাফি লিখেছেন, ‘ধৈর্য মানুষকে সহনশীল করে। দিন শেষে দলটা আমাদেরই। ভালো কিছু করেই ফিরে আসবে বাংলাদেশ। যা কিছুই হোক টিমের পাশেই আছি। তোরা হাসবি, সবাইকে হাসাবি ইনশাল্লাহ। বাংলাদেশ।’

এর আগে, এদিন বিকেলে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনীতে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে ৪০ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেন লিটন দাস।

পড়ুন: ক্যাচ মিস আর বাজে বোলিংয়ে বাংলাদেশের হার

৫.৫ ওভারে ১৬ বলে দুটি চারের সাহায্যে ১৬ রান করে ফেরেন এ ওপেনার। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ বলে দুটি চারের সাহায্যে ১০ রান করে দলীয় ৫৬ রানে ফেরেন সাকিব। করুনারত্নের বলে বোল্ড হয়ে ফেরেন এ অলরাউন্ডার।

এরপর নাঈমের সঙ্গে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে তাড়া গড়েন ৭৩ রানের জুটি। ৫২ বলে ৬২ রান করে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তার বিদায়ে ১৬.১ ওভারে ১২৯ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

ইনিংসের শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া মুশফিকু রহিম ৩২ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কায় ফিফটি পূর্ণ করেন। মুশফিকের ফিফটির পর রান আউট হয়ে ফেরেন আফিফ হোসেন। ১৮.৩ ওভারে ১৫০ রানে ফেরেন তিনি।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন মুশফিকুর রহিম। ৩৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৫৭ রানের লড়াকু ইনিংস খেলেন মুশফিক। তার ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেটে ১৭১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ দল।

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ও…
  • ১৮ এপ্রিল ২০২৬
যোগ্য শিক্ষক থাকলেও ‘ভাড়া করা’ সভাপতি দিয়ে চলছে ইবির ৩ বিভাগ
  • ১৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৮ এপ্রিল ২০২৬
‘অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না’
  • ১৮ এপ্রিল ২০২৬
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬