টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৪ অক্টোবর ২০২১, ০৩:৩৮ PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

বিশ্বকাপ টি-২০তে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। মূলপর্ব শ্রীলংকার বিপক্ষে টসে হেরেছে টাইগাররা। এই পর্বেই বড় বড় প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে টাইগারদের। একাদশে নাসুম যুক্ত হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) সুপার টুয়েলভের প্রথম ম্যাচে খেলছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।

টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টস হেরেও অসন্তুষ্ট নন। তিনি জানিয়েছেন, ‘আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আশা করি টস হেরে ব্যাটিংয়ে আসায় ভালো কিছু হতে পারে।’

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের জায়গায় এসেছেন স্পিনার নাসুম আহমেদ। শারজাহর স্লো উইকেটে এই পরিবর্তন ছিল প্রত্যাশিত। পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার একাদশেও। স্পিনার থিকসানার বদলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার বিনোরা ফার্নান্দো। 

বাংলাদেশের একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, মহিশ থিকশানা, পাথুম নিশাঙ্কা ও লাহিরু কুমারা।

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৪টি স্মারক পুস্তিকার মোড়ক উন্মোচন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9