টি-২০ বিশ্বকাপে এশিয়ার চার দেশের লড়াই আজ

২৪ অক্টোবর ২০২১, ০৯:৪৮ AM
টি-২০ বিশ্বকাপে এশিয়ার চার দেশের লড়াই আজ

টি-২০ বিশ্বকাপে এশিয়ার চার দেশের লড়াই আজ © সংগৃহীত

চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ মাঠে নামছে এশিয়ার চারটি দল। প্রথম ম্যাচে টাইগাররা খেলতে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পরের ম্যাচে চিরপ্রতিদ্ধী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় শারজা ক্রিকেট স্টেডিয়াম (শারজা) অনুষ্ঠিত হবে। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (দুবাই) রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

এখন অবধি লঙ্কানদের বিপক্ষে মোট ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৭ হারের বিপরীতে টাইগাররা জয় পেয়েছে কেবল ৪ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল একবারই। ওই ম্যাচে হেরে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ ম্যাচে ৩৭.২৮ গড় ও ১৪৬.৬২ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন তিনি। নয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৯ রান করেছেন মুশফিকুর রহিম। তৃতীয় সর্বোচ্চ ১৬১ রান করা তামিম ইকবাল অবশ্য নেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

অপর দিকে অতীত সমীকরণে পাকিস্তানের চেয়ে একধাপ এগিয়ে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের অতীতের ছয় আসরে দুই দল ৫ ম্যাচে অংশ নেয়। সেই পাঁচবারের সাক্ষাতে চার ম্যাচে জয় পায় ভারত। একটি ম্যাচ টাই হয়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এশিয়ার এই ক্রিকেট পরাশক্তি দুই দল ৭ ম্যাচে মুখোমুখি হয়। সাতবারের সাক্ষাতে ছয় ম্যাচেই জয় পায় ভারত। মাত্র এক ম্যাচে জয় পায় পাকিস্তান।

শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, টিম হিসেবেও পাকিস্তানের চেয়ে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি বিশ্বের যে কোনো দলকে হারাতে সক্ষম।

মোবাইলে ও অনলাইনে যেখানে দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar-এ দেখা যাবে অনলাইন স্ট্রিমিং।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9