সুপার টুয়েলভে বাংলাদেশের সব ম্যাচ বিকেলে

২৩ অক্টোবর ২০২১, ০৮:৪৪ AM
বাংলাদেশ সময় আজ শনিবার বিকেল ৪টায় আবুধাবিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার টুয়েলভের ধুন্ধুমার লড়াই

বাংলাদেশ সময় আজ শনিবার বিকেল ৪টায় আবুধাবিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার টুয়েলভের ধুন্ধুমার লড়াই © সংগৃহীত

টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে আজ শনিবার শুরু হচ্ছে সেরা ১২ দলের মূল লড়াই। যার পোশাকি নাম ‘সুপার টুয়েলভ রাউন্ড’। অনেকের কাছে এটাই আসল বিশ্বকাপ। প্রথম রাউন্ডের দুই গ্রুপ থেকে দুটি করে দল পেয়েছে সুপার টুয়েলভের টিকিট। র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলছে এই পর্বে।

আইসিসি নিয়ম সংশোধন করায় প্রথম পর্বে গ্রুপের অবস্থানের ভিত্তিতেই নির্ধারিত হচ্ছে সুপার টুয়েলভের গ্রুপ সিডিং। প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের সঙ্গে হেরে যাওয়ায় ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। আর তাতে নিশ্চিত হয়ে গেছে সুপার টুয়েলভে বাংলাদেশের গ্রুপ ও খেলার সময়সূচি।

রানার্সআপ হিসেবে বাংলাদেশের ঠিকানা ‘গ্রুপ-২’- তে। যেখানে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্ব থেকে এরমধ্যেই সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেলা শ্রীলঙ্কাও গ্রুপ চ্যাম্পিয়ন। সেদিক থেকে শ্রীলঙ্কাও পড়ছে বাংলাদেশের গ্রুপে।

পড়ুন: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অঘটন

প্রথম রাউন্ডে গ্রুপ রানার্সআপ হওয়ায় সুপার টুয়েলভে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘১’-এ। সেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন শ্রীলংকা।

বাংলাদেশের গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ড সুপার টুয়েলভের গ্রুপ ‘২’-এ লড়বে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ‘এ’ গ্রুপের রানার্সআপ নামিবিয়ার সঙ্গে। দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর দুবাইয়ে ফাইনাল।

বাংলাদেশ সময় আজ শনিবার বিকেল ৪টায় আবুধাবিতে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার টুয়েলভের ধুন্ধুমার লড়াই। রাত ৮টায় দুবাইয়ে আরেক হাইভোল্টেজ ম্যাচে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

গত আসরের দুই ফাইনালিস্ট এবার নিজেদের প্রথম ম্যাচেই পরস্পরের মুখোমুখি। একই ভেন্যুতে আগামীকাল রাত ৮টায় মাঠে গড়াবে সব ম্যাচের সেরা ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ। একইদিনে বিকেল ৪টায় শারজায় শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার টুয়েলভে বাংলাদেশের যাত্রা শুরু হবে।

সুপার-টুয়েলভে বাংলাদেশের ম্যাচের সূচি 
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬