বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ

২০ অক্টোবর ২০২১, ০৮:৪৫ AM
বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ

বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে টাইগাররা। এই জয়ের ফলে বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠার লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ।

বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করতে পেরেছে ওমান। ওমানের ওপেনার যতিন্দর সিং ৪০ ও কেশ্যব প্রজাপতি ২১ রানের ইনিংস খেলেছেন। এছাড়া অন্য কেউ বলার মতো কিছু করতে পারেননি।

বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ৩৬ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেছেন। অলরাউন্ডার সাকিব আল হাসান নিয়েছেন ৩টি উইকেট। মেহেদি হাসান একটি উইকেট নিলেও ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন তিনি।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাস (৬) ও মেহেদি হাসানকে (০) হারায় বাংলাদেশ। তবে সাকিব আল হাসান ও নাঈম শেখ বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন। তৃতীয় উইকেটে দুজনে ৮০ রানের জুটি গড়েন।

নাঈম করেছে দুর্দান্ত অর্ধশতক। ৫০ বলে ৪টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৬৪ রান করেন তিনি। ২৯ বলে ৪২ রান করে রানআউটের শিকার হন সাকিব।

সাকিব-নাঈম জুটি ভাঙার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে টাইগারদের। অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ ১০ বলে ১৭ রান করলেও অন্য কেউ দুই অঙ্কের ঘরে পৌছতে পারেননি। শেষ পর্যন্ত ১৫৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওমানের পক্ষে বিলাল খান ও ফাইয়াজ বাট ২টি করে উইকেট শিকার করেছেন। এছাড়া কালিমুল্লাহ ২টি উইকেটি নেন।

ওমানের বিপক্ষে জিতেও স্বস্তি নেই টাইগার শিবিরে। প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় এখনো তিন নম্বরে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে শীর্ষে স্কটল্যান্ড। একটি জয় পাওয়া ওমান ভালো নেট রানরেটের জন্য দুইয়ে রয়েছে। প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারাতে হবে টাইগারদের।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9