টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৯ অক্টোবর ২০২১, ০৭:৫১ PM
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ © ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে ওমানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (১৯ অক্টোবর) মাসকটের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

ওমানের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। সৌম্য সরকারের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ নাঈম শেখ।

এর আগে, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ-ওমান মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশ জয়লাভ করে ৫৪ রানে।

বাংলাদেশের আজকের একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
close