ভারতের নতুন কোচ রাহুল দ্রাবিড়, পারিশ্রমিক ১০ কোটি রুপি

১৬ অক্টোবর ২০২১, ০১:১৮ PM
রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড় © সংগৃহীত

কোচ হিসেবে রাজি করানোর চেষ্টা ছিল অনেকদিন ধরেই। কিন্তু পরিবারকে সময় দেওয়ার কথা বলে রাজি হচ্ছিলেন না কোনবারই। কিন্তু তাকে নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে সব জল্পনা কাটিয়ে শুক্রবার (১৫ অক্টোবর) ঠিক মধ্যরাতে এলো বহুল প্রতীক্ষিত সেই ঘোষণা। খবর টাইমস অব ইন্ডিয়ার।  

আগামী ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পেলেন ক্রিকেট ক্রিজে ‘দ্য ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই চুক্তি ফুরিয়ে যাচ্ছে বর্তমান কোচ রবি শাস্ত্রীর। তারপরই সেই জায়গায় যোগ দেবেন রাহুল।

দুই বছর মেয়াদী এই চুক্তি অনুযায়ী রাহুল পারিশ্রমিক হিসেবে বছরে নেবেন ১০ কোটি রুপি।

রবি শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে যোগ্য একজনকে খুঁজছিল ভারতীয় বোর্ড। আর সেক্ষেত্রে রাহুলের নামই ছিল সবার আগে। কিছুদিন আগেই শ্রীলঙ্কায় ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। স্থায়ীভাবে বিরাট কোহলিদের পরামর্শক হবেন কি না, তা নিয়ে তখন থেকেই শুরু হয়েছিল আলোচনা। অবশেষে ভারতীয় গণমাধ্যম সেই খবরটি নিশ্চিত করল।

নিজে জাতীয় দল থেকে অবসরে যাবার পর আগামীর তারকা তৈরিতে মনযোগী হন। এ মুহূর্তে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করা রাহুল ভারতের অনূর্ধ্ব-১৯ যুব দল ও ভারতীয় ‘এ’ দলকে কোচিং দিয়েছেন। তবে পরিবারকে সময় দেয়ার কারণ দেখিয়ে নিতে চাননি জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব।

দীর্ঘ মেয়াদে দায়িত্ব নিতে কিছুটা আপত্তি ছিল তার। কিন্তু বন্ধু ও একসময়ের ঘনিষ্ঠ সতীর্থ সৌরভ গাঙ্গুলীর অনুরোধে সেই আপত্তি আর টিকল না। অবশেষে প্রধান কোচ হতে রাজি হলেন ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গতকাল দুবাইতে আইপিএল ফাইনাল চলাকালেই রাহুলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সচিব জয় শাহ। সেখানে দীর্ঘ আলোচনায় সৌরভ ও জয় মিলে রাজি করান রাহুলকে।

বিসিসিআইয়ের একজন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘রাহুল খুশিমনেই এতে সম্মতি দিয়েছেন। খুব শিগগির তিনি জাতীয় ক্রিকেট একাডেমির প্রধানের পদ থেকে ইস্তফা দেবেন।’

টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, রাহুল তার সঙ্গে বোলিং কোচ হিসেবে সাবেক ভারতীয় পেসার পরশ মামব্রেকে নিয়োগ দেওয়ার জন্য সৌরভকে অনুরোধ করেছেন। ফিল্ডিং কোচ আর শ্রীধরের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন বিক্রম রাঠোর। মজার বিষয়, ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও বিক্রম রাঠোরের টেস্ট অভিষেক হয়েছিল একই সঙ্গে।

সুন্দরবনে দস্যুদের অপহরণের শিকার আরও ৬ জেলে
  • ২১ মে ২০২৬
ডুয়েট আন্দোলন ঘিরে জিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শিবির নেত…
  • ২১ মে ২০২৬
তনু থেকে আছিয়া, রামিসার পর কে?
  • ২১ মে ২০২৬
শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২১ মে ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বাতিল হলো অধ্যাপক আমিনুলের অধ্য…
  • ২১ মে ২০২৬
রামিসার জন্য লড়বেন শিশির মনির
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081