শ্রীলঙ্কার কাছে হেরেই প্রস্তুতি পর্ব শুরু টাইগারদের

১৩ অক্টোবর ২০২১, ১২:২৩ AM
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসির প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করতে নামে টাইগাররা। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। আর তাতে স্কোরবোর্ডে জমা পড়ে ১৪৭ রান। এরপর বোলিং নেমে লঙ্কান ব্যাটারদের আটকে রাখতে পারেননি তাসকিন-শরিফুলরা।

১৪৮ রানের লক্ষ্য টপকাতে নেমে তাসকিন আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারে আউট হন ওপেনার কুশল পেরেরা। ৮ বলে ৪ রান করে ফেরেন তিনি। আরেক ওপেনার পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে আসে ১৫ রান। তাকে আউট করেন শেখ মেহেদী হাসান। দলীয় স্কোর পঞ্চাশ ছোঁয়ার আগে দীনেশ চান্ডিমালকে আউট করেন সৌম্য। আউট হওয়ার আগে চান্ডিমাল খেলেন ১৫ বলে ১৩ রানের ইনিংস।

অধিনায়ক দাসুন শানাকাও লড়াই করতে পারেননি, ফিরেছেন ৬ রান করে। ভানুকা রাজাপক্ষেকে রানের খাতা খুলতে দেননি সৌম্য। সপ্তম উইকেট জুটিতে ম্যাচ জিতে মাঠ ছাড়েন আভিস্কা ও করুনারত্নে। অর্ধশতকের স্বাদ পান আভিস্কা। বাংলাদেশের হয়ে সৌম্য নেন সর্বোচ্চ ২ উইকেট।

এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। নাঈম শেখের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করে ১৪ বলে ১৬ রানের ইনিংস খেলে বিদায় নেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। নাঈম আউট হন ১৯ বলে ১১ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ২৭ রান যোগ করেন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। এ ম্যাচেও ব্যর্থ মুশফিক। ১৩ বলে সমান ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। 

আফিফ হোসেন ১৫ রান করে আউট হলে সৌম্য নিজের ইনিংসটাকে আর টানতে পারেননি। ১টি চার ও ২টি ছয়ের মারে ২৬ বলে ৩৪ রান করে হাসারাঙ্গাকে উইকেট দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। ব্যর্থতার মিছিলে নাম তুলেছেন শামীম পাটোয়ারীও। ৮ বল খেলে ৫ রান করে আউট হন তিনি। 

শেষদিকে শেখ মেহেদী হাসানের অপরাজিত ১২ বলে ১৬ ও তাসকিন আহমেদের ৪ বলে ৪ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল। শ্রীলঙ্কার হয়ে দুশমন্থ চামিরা সর্বোচ্চ ৩ উইকেট নেন।

সুন্দরবনে দস্যুদের অপহরণের শিকার আরও ৬ জেলে
  • ২১ মে ২০২৬
ডুয়েট আন্দোলন ঘিরে জিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শিবির নেত…
  • ২১ মে ২০২৬
তনু থেকে আছিয়া, রামিসার পর কে?
  • ২১ মে ২০২৬
শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২১ মে ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বাতিল হলো অধ্যাপক আমিনুলের অধ্য…
  • ২১ মে ২০২৬
রামিসার জন্য লড়বেন শিশির মনির
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081