অবশেষে কলকাতার একাদশে সাকিব

০৩ অক্টোবর ২০২১, ০৭:৪০ PM
আইপিএলের ফিরতি পর্বে প্রথমবারের মতো সাকিবকে একাদশে রাখলো কলকাতা

আইপিএলের ফিরতি পর্বে প্রথমবারের মতো সাকিবকে একাদশে রাখলো কলকাতা © ফাইল ফটো

অবশেষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ পেলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আরব আমিরাতে আইপিএলের ফিরতি পর্বে প্রথমবারের মতো সাকিবকে একাদশে রাখলো কলকাতা।

প্লে-অফের টিকিট পাওয়ার মিশনে গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।

ম্যাচে দুই দলেই এসেছে একটি করে পরিবর্তন। কলকাতা একাদশে টিম সেইফার্টের জায়গায় নেয়া হয়েছে সাকিবকে। অন্যদিকে সন্দ্বীপ শর্মার জায়গায় উমরান মালিককে নিয়েছে হায়দরাবাদ।

এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে পাঁচটিতে জিতেছে সাকিবের কলকাতা। অন্যদিকে ১১ ম্যাচে মাত্র দুইটি জয় হায়দরাবাদের।

কলকাতা নাইট রাইডার্স একাদশ
শুভমান গিল, ভেঙ্কটেশ আয়ার, রাহুল ত্রিপাথি, নিতিশ রানা, ইয়ন মরগ্যান, দিনেশ কার্তিক, সাকিব আল হাসান, সুনিল নারিন, শিভাম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ
জেসন রয়, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), প্রিয়াম গার্গ, অভিষেক শর্মা, জেসন হোল্ডার, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কাউল, উমরান মালিক।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9