মুস্তাফিজদের দারুণ বোলিংয়ে নাটকীয় জয় রাজস্থানের

২২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৯ AM
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) © সংগৃহীত

শেষ দুই ওভারে প্রয়োজন ৮ রান। হাতে রয়েছে ৮টি উইকেট। টি-টোয়েন্টি ম্যাচের এমন পরিস্থিতিতে যে কারও বাজি থাকবে ব্যাটিং দলের পক্ষে। কিন্তু মুস্তাফিজের দারুণ বোলিংয়ে ১৯তম ওভার শেষে পাঞ্জাব কিংসের প্রয়োজন মাত্র ৪ রান। আর শেষ ওভারে দুই উইকেট নিয়ে মাত্র ১ রান দেন কার্তিক ত্যাগি। মূলত এ দুই ওভারের কল্যাণেই ২ রানের অবিশ্বাস্য এক জয় পেয়েছে রাজস্থান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) খেলায় টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল রাজস্থান। ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন জসশ্রী জাসওয়াল ও এভিন লুইস। ৭ চার ও ১ ছক্কায় ২১ বলে ৩৬ রান করে লুইস আউট হলে এই জুটি ভাঙে। আরেক ওপেনার জাসওয়াল ৬ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৪৯ রান করে আউট হন। পরে ঝড় তুলেন মহিপাল লমরর। ২ চার ও ৪ ছক্কায় ১৭ বলে ৪৩ রান করেন তিনি। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার খেলে ১৮৫ রান করে অলআউট হয় রাজস্থান। 

তাদের জবাব দিতে নেমে দারুণ শুরু পায় পাঞ্জাবও। তবে তাতে রাজস্থান ফিল্ডারদের ক্যাচ ফেলে দেওয়ার কৃতিত্বই বেশি। কয়েক বার রাহুলকে সুযোগ দেন তিনি। শেষ পর্যন্ত ১২০ রানের উদ্বোধনী জুটি ভাঙেন চেতেন সাকারিয়া। ৪ চার ২ ছক্কায় ৩৩ বলে ৪৯ রান করা রাহুলকে ফেরান তিনি।

কিছুক্ষণ পর সাজঘরে ফেরত যান আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়ালও। ৭ চার ও ২ ছক্কায়  ৩৩ বলে ৪৯ রান করে আউট হন তিনি। পাঞ্জাবের জন্য ম্যাচটা সহজ করে ফেলেন নিকোলাস পুরান ও এইডেন মার্করাম। শেষ দুই ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ৮ রান।

কিন্তু ম্যাচ জমিয়ে ফেলেন মুস্তাফিজ। ১৯তম ওভারে কোনো বাউন্ডারি না খেয়ে তিনি মাত্র ৪ রান দেন। শেষ ওভারে যেন নিজের জীবনের সেরা ওভারটা করেন কার্তিক ত্যাগি। পুরান ও হুদাকে ফিরিয়ে ইনিংসের শেষ ওভারে দেন মাত্র ১ রান। ২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান।

আনোয়ারায় বেশি দামে খোলা তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা
  • ৩১ মার্চ ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন, পদ ২০, আবেদন …
  • ৩১ মার্চ ২০২৬
তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence