ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী আর নেই

২১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৯ AM
জালাল আহমেদ চৌধুরী

জালাল আহমেদ চৌধুরী © ফাইল ফটো

জাতীয় ক্রিকেট কোচ ও খ্যাতিমান ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

চলতি সেপ্টেম্বর মাসের শুরুতে ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭০ বছর বয়সী সাবেক এই কোচ। গত শুক্রবার থেকে তার অবস্থার আরও অবনতি হওয়ায় ভেন্টিলেশনে ছিলেন তিনি। 

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কোচ জালাল আহমেদ চৌধুরী। কোচিং পেশা ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বীকৃত সেরা কোচদের একজন ছিলেন তিনি। 

জালাল আহমেদ চৌধুরী ক্রিকেট খেলেছেন সত্তর ও আশির দশকে। পরে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তার হাত ধরে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, আশরাফুল-তুষার ইমরানরা  উঠে এসেছেন। শুধু ক্রিকেট খেলা ও কোচিং নয়, ক্রীড়া সাংবাদিকতাও করেছেন তিনি।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9