তামিমকে বিশ্বকাপে চেয়ে মানববন্ধন

১৪ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫ PM
তামিমকে বিশ্বকাপে চেয়ে মানববন্ধন

তামিমকে বিশ্বকাপে চেয়ে মানববন্ধন © সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত দলে তামিম ইকবালের অন্তর্ভুক্তি চেয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে তার ভক্তরা। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাজীর দেউড়ি মোড়ে ‘ক্রিকেট প্রেমী চট্টগ্রামবাসী’ ব্যানারে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা জানান, তামিমকে ষড়যন্ত্রের মাধ্যমে বাদ দিয়ে তার অভিমানকে দায়ী করা হচ্ছে। বিসিবিতে নীলনকশা চলছে। মাশরাফি বিন মোর্ত্তজার অপমানজনক বিদায়, মাহমুদুল্লাহর টেস্ট থেকে সরে দাঁড়ানো, কিপিং থেকে মুশফিকের সরে দাঁড়ানো এবং তামিম ইকবালের দূরে থাকা সব নীলনকশার ষড়যন্ত্রের জাল এবং বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পায়তারা। বিশ্ব ক্রিকেটে উড়তে থাকা বাংলাদেশকে দমিয়ে রাখার ষড়যন্ত্র।

ছাত্রনেতা সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ওমর কাইয়ুম, নিজাম উদ্দিন চৌধুরী, জাকির হোসেন, মো. মামুন, মিঠুন বৈষ্ণব, মো. বেলাল, হামিদ, জাসেদ খান জাসু, মো. ফরিদ, লিমন চৌধুরী বাপ্পা, গাজী রিফাত, মহিউদ্দিন আবসার, কামরুজ্জামান, মো. জুয়েল, মামুন, ওমর ফারুকসহ আরও অনেকে।

মিঠুন বৈষ্ণব বলেন, বাংলাদেশ ক্রিকেটের ওপেনিংয়ে তামিমের বিকল্প নেই। তামিমের বিকল্প তামিমই। আমরা প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। প্রধানমন্ত্রী বিসিবির সভাপতি, কোচ, সিনিয়র ক্রিকেটারদের নিয়ে তামিমের সঙ্গে বসবেন আশা করি। তামিমকে ফিরিয়ে আনবেন। বিসিবির সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের যে মনোমালিন্য, রাগ অভিমান চলছে তা নিরসন করবেন।

বিশ্বকাপে না থাকলেও নেপালে অনুষ্ঠিত এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে যাচ্ছেন তামিম। বিশ্বকাপে খেলার জন্য তামিমকে না নিয়ে নেপালে পাঠানোর অনুমতি দিয়ে বিসিবি দেশের ক্রিকেটকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তরা। সেই সঙ্গে তামিমকে ফিরে আসার আহ্বানও জানান তারা।

ছাত্রনেতা সৌরভ প্রিয় পাল বলেন, বিসিবি তামিমকে নেপালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দিচ্ছে, কিন্তু নিজের মাতৃভূমির পক্ষে খেলানোর জন্য চেষ্টা করছে না। আমরা এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তামিমের ক্যারিয়ার ও বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের পায়তারা করছে দেশীয় ও বৈশ্বিক ক্রিকেট মাফিয়ারা।

‘আমরা চাই তামিম ফিরে আসুক। আর তামিমের প্রতি অনুরোধ করছি রাগ অভিমান ছেড়ে দেশ মাতৃকার টানে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত বিবেচনা করার। আমরা তামিমকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মানি না। মানবও না। প্রয়োজনে আমরা আরও কর্মসূচি পালন করব।’

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার আগেই চোট থেকে সরে ওঠা তামিম জানিয়েছিলেন, তিনি এবারের বিশ্বকাপে খেলছেন না। সুযোগ করে দিতে চান নতুনদের। আর বিসিবি থেকে বলা হচ্ছিল, দলে তামিম থাকবেন।

তবে ৯ সেপ্টেম্বর ঘোষিত দলে দেখা গেল তামিম নেই। বিসিবি থেকে তখন জানানো হয়, তামিমের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়েই তাকে দলে রাখা হয়নি। এর দুদিন পরই নিশ্চিত হয় নেপালে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন তামিম।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9