প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের সৌজন্য সাক্ষাৎ

১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:২১ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাকিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাকিব © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে আজ রবিবার রাতেই সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাকিব।

আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাকিব লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য করেন তিনি।

সাকিব লিখেছেন, আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল সম্মানজনক।

আইপিএল খেলতে তার সঙ্গী হবেন পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের আগে তারা দেশে ফিরবেন না। আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। 

আইপিএল শেষে ওমানে দলের সঙ্গে যোগ দেবেন। সাকিব এবার আইপিএলে খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। মুস্তাফিজুর রহমান রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন।

মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬