ফেসবুকে রহস্যময় পোস্ট সাকিবের

০৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৫ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের জাত চিনিয়ে আসছেন সব সময়। যদিও নিউজিল্যান্ড সিরিজে চীরচেনা সেই রুপে এখনও দেখা যায়নি তাকে। চোটের কারণে সিরিজের শেষ ম্যাচও না খেলার কথাও জানিয়েছেন তিনি। ঠিক এরই মধ্যে ফেসবুকের এক পোস্টে ভক্তদের মনে সাড়া ফেলেছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। যেখানে দেখা গেছে, সাদা কেটস জুতা পরা দুই পায়ের ছবি। লিখেছেন, বুঝতে পারছি না, আমার জুতা বেশি সুন্দর নাকি ফ্লোর? আপনাদের কি মনে হয়? ছবির তলায় জবাব পোস্ট করছেন সাকিবের ভক্ত-অনুরাগীরা। কেউ বলছেন ফ্লোর, কেউ বলছেন জুতা। অনেকে দুটোই একই রঙের জানিয়ে বলেছেন, দুটোই সুন্দর।

তবে অনেকে উল্টো সাকিবকে প্রশ্ন ছুড়েছেন- জুতা বা টাইলসের বিজ্ঞাপন দিচ্ছেন নাকি? এরই মাঝে পোস্টটিতে ১ লাখ ৩৮ হাজার লাইক পড়েছে। কমেন্টে এসেছে ১৯ হাজার। তবে ভক্তরা যাই বলুক, আসল ঘটনা কী- তা হয়তো সাকিব বললেই জানা যাবে। সে পর‌্যন্ত অপেক্ষা করতে হবে বিশ্বসেরা এই অলরাউন্ডার ভক্তদের।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close