সংবাদ সম্মেলনে কাঁদলেন মেসি

০৮ আগস্ট ২০২১, ০৪:২৫ PM
সংবাদ সম্মেলনে কাঁদলেন লিওনেল মেসি

সংবাদ সম্মেলনে কাঁদলেন লিওনেল মেসি © সংগৃহীত

ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি বার্সেলোন ছাড়ছেন এ খবর সবারই জানা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই ফুটবলারের বার্সার সাথে সম্পর্ক দীর্ঘ ২১ বছরের। প্রিয় ক্লাবকে এভাবে ছেড়ে যাওয়াটা মেনে নিতে পারেননি মেসি নিজেও। তাইতো বিদায় বেলায় আয়োজন করা সংবাদ সম্মেলনে অঝোড়ে কাঁদলেন। সেই সাথে কাঁদালেন মেসি ভক্তদেরও।

রোববার (৮ আগস্ট) বার্সালোনা ছাড়ার পূর্বে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন লিওনেল মেসি। সংবাদ সম্মেলনের শুরুতে কিছুটা স্বাভাবিক দেখালেও কথা বলার এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এদিকে সংবাদ সম্মেলনে  তার পরবর্তী গন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে মেসি জানান, পিএসজি একটা সম্ভাবনা। তবে সত্যি বলতে আজ পর্যন্ত কারও সঙ্গেই কিছু চূড়ান্ত হয়নি। (বার্সার পক্ষ থেকে মেসির চুক্তি নবায়ন না হওয়ার) বিবৃতি যখন এসেছে, এরপর থেকে অনেক ফোন এসেছে, অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।

ট্যাগ: ফুটবল
চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬