বিসিবি পরিচালক খালেদ মাহমুদ করোনায় আক্রান্ত

২২ মে ২০২১, ০১:৫৩ PM
খালেদ মাহমুদ

খালেদ মাহমুদ © ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ।গতকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও যোগ দেননি। তিনি বাসাতে আইসোলেশনে আছেন।

গত কয়েকদিন ধরে অসুস্থ বোধ করছিলেন মাহমুদ। সতর্কতার জন্য বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। ঈদের ছুটির পর ১৮ মে থেকে জাতীয় দলের অনুশীলনে তাকে দেখা যায়নি। তবে এর আগে শ্রীলঙ্কা সফর থেকে ফেরার পর দুবার করোনা পরীক্ষা করিয়ে দুবারই নেগেটিভ হন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, দেশের মাঠে সিরিজ বলে মাহমুদের জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নেই।

জাতীয় দলের সাপোর্ট স্টাফদের একজনের অসুস্থতার খবর পাওয়া গেছে। গত কয়েক দিন আইসোলেশনে থাকার পর আজ সাপোর্ট স্টাফদের সবাইকেই দেখা গেছে জাতীয় দলের অনুশীলনে।

আরও পড়ুন

সাকিবের কাছে দলের প্রত্যাশা বিষয়ে যা বললেন তামিম

এদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলের ক্রিকেটারদের আজ আরেক দফা করোনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত প্রতিটি পরীক্ষায় দুই দলের সবাই নেগেটিভ হয়েছেন।

ট্যাগ: ক্রিকেট
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
যুদ্ধক্ষেত্রে ‘নতুন কার্ড’ দেখানোর প্রস্তুতির কথা জানাল ইরান
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন শেষ…
  • ২১ এপ্রিল ২০২৬
এলএনজি টার্মিনাল বিকল, ঢাকার যেসব এলাকায় কম থাকবে গ্যাসের চ…
  • ২১ এপ্রিল ২০২৬