সাকিবের কাছে দলের প্রত্যাশা বিষয়ে যা বললেন তামিম

২১ মে ২০২১, ০৩:৩২ PM
তামিম ইকবাল ও সাকিব আল হাসান

তামিম ইকবাল ও সাকিব আল হাসান © ফাইল ফটো

নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা শেষে মাঠে ফিরেই ইনজুরিতে পড়েন সাকিব। এরপর পারিবারিক কারণে ছুটি নিয়ে খেলতে যান ইন্ডিয়ান প্রিমিয়াম লিগে। এবার শ্রীলঙ্কা সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন সাকিব।

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে শুক্রবার (২১ মে) ভার্চুয়াল প্রেস কনফারেন্সে আসেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের ভালো পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে তামিম জানান, তার প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি থাকবে। সাকিব বিশ্বকাপে অনেক ভালো খেলেছে। আমি চাইবো সবসময় সে এমন খেলুক। কিন্তু সবসময় এরকম হবে না। এরকম না খেলতে পারলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমি অন্তত সেটা হবো না।

ওয়ানডে অধিনায়ক জানান, প্রায় ৮-৯ ম্যাচে ৬০০ রান করেছে, বিশ্ব ক্রিকেটে এমনটা আমরা খুব কম দেখি। যদি ওরকম পারফরম্যান্স নাও হয়, টেনশনের কিছু নেই। আমরা সবাই জানি সে কতটা ভালো।

বিশ্বকাপের মতো এবারও সাকিব তিন নম্বরেই ব্যাট করবে জানিয়ে তামিম বলেন, আমি অবশ্য আশাবাদী, সে এবারও ভালো করবে। তিনে সে আগেও ভালো করেছে। তবে মনে রাখতে হবে, বিশ্বকাপের মতোও প্রত্যেক ম্যাচে হবে এমন ভাবলে হবে না। ওরকম না হলেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

শ্রীলঙ্কা সিরিজ নিয়ে তামিম বলেন, ভাগ্যক্রমে গত সিরিজে যে দুজন ছিল না সাকিব, মুস্তাফিজ এবার ফিরেছে, তাসকিন অসাধারণ বল করছে, মিরাজ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৫ এ আছে। আশা করি সবাই এ সিরিজে ভাল করবে। কারণ আমরা সবাই জানি ঘরের মাঠে এ সিরিজটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ।

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাট হাতে ৮ ম্যাচে ৮৭ এর মতো গড়ে ৬০৬ রান আসে সাকিবের ব্যাট থেকে। যেখানে ২টি শতকের সাথে অর্ধশতক হাঁকান ৫টি। তিন নম্বরে নেমে এখন পর্যন্ত ২৩ ম্যাচে প্রায় ৫৯ এর মতো গড়ে ১১৭৭ রান আছে সাকিবের দখলে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close