ক্রিকেটার নাসুম আহমেদের বাবা নিখোঁজ

১২ মে ২০২১, ০৯:৩৯ PM
নাসুম আহমেদ ও তার বাবা

নাসুম আহমেদ ও তার বাবা © সংগৃহিত

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী (৫৬) নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (১১ মে) এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়রি (জিডি এন্ট্রি) করেছেন নাসুম আহমদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পশ্চিম পীরমহল্লাস্থ ঐক্যতান ১৮০নং বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান আক্কাস আলী। এরপর থেকে আর বাসায় ফিরে আসেননি তিনি। গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামেও যাননি।

জিডিতে নাসুম আহমেদ উল্লেখ করেছেন, গত ৩০ এপ্রিল বাসা থেকে তার বাবা আক্কাস আলী বের হয়ে আর বাসায় ফিরেননি। তার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখে দাঁড়ি রয়েছে। নিখোঁজের সময় পরনে লাল রংয়ের হাফ গেঞ্জি এবং কালো রংয়ের লুঙ্গি ছিল।

সাধারণ ডায়রির বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি মাইনুল ইসলাম জাকির বলেন, পুলিশ নিখোঁজ আক্কাস আলীকে খুঁজে পেতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সারা দেশের থানাগুলোতে ওয়্যারলেস বার্তায় তাকে খোঁজে দেওয়ার অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬
রাতের অন্ধকারে আক্রমণ করেছে হাম, আমরা অ্যারেস্ট করতে সক্ষম …
  • ১২ এপ্রিল ২০২৬
মেহেরপুরে জিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর 
  • ১২ এপ্রিল ২০২৬
সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • ১২ এপ্রিল ২০২৬
close