বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন সাকিব-মুস্তাফিজ

০৫ মে ২০২১, ১১:২৫ AM
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে আইপিএল। ক্রিকেটাররা করোনা আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। এখন বিদেশি ক্রিকেটাররা দেশে ফেরার বিমান ধরার অপেক্ষায়। এরমধ্যে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন।

আজ বুধবার বা বৃহস্পতিবার তারা ফিরতে পারেন। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী এ বিষয়ে জানিয়েছেন, ক্রিকেটারদের আইপিএল কর্তৃপক্ষ ফেরত পাঠাচ্ছে। অপর সূত্র জানিয়েছে, বিসিসিআই এবং বিসিবির যৌথ ব্যবস্থাপনায় সাকিব-মুস্তাফিজ দেশে ফিরছেন।

করোনার কারণে বাংলাদেশ-ভারতের সীমান্ত এবং বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ দূতাবাস থেকে অনুমতি নিয়ে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার সুযোগ রয়েছে। তবে দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। হোম কোয়ারেন্টিনেরও অনুমোদন দেওয়া হচ্ছে।

বিসিবির একজন পরিচালক জানান, বিমান ভাড়ার একাংশ দেবে বিসিবি। নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘সাকিবের সঙ্গে কথা হয়েছে। আইপিএল কর্তৃপক্ষ তাদের দুজনের ফেরার ব্যবস্থা করবে। ভারতের আনুষ্ঠানিকতা শেষ হলেই তারা দেশে ফিরবে।’

দেশে ফিরে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ খেলবে এ মাসের শেষের দিকে। সাকিব-মুস্তাফিজ এ সিরিজে খেলবেন। সে জন্য তাদের কোয়ারেন্টিনও শিথিল করা হতে পারে। অন্যথায় লঙ্কানদের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ তাদের শুরু থেকে খেলা কঠিন হবে।

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9