যে কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন

২৬ এপ্রিল ২০২১, ১১:১৩ AM
আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন

আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন © ইন্টারনেট

আইপিএল থেকে সরে দাঁড়ালেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রোড়পতি লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়ে নজির গড়লেন দিল্লি ক্যাপিটালসের এই অফ স্পিনার। অশ্বিনের পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত। তাই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। অশ্বিন নিজের টুইটার প্রোফাইলের নামও বদলে দিয়েছেন।

নিজের নাম নয়, ‘স্টে হোম স্টে সেফ! টেক ইয়র ভ্যাক্সিন’ নামে পরিচিত তিনি এখন। অশ্বিনের সিদ্ধান্তকে স্বাগত জানাল দিল্লি ক্যাপিটালস। দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। এমন কঠিন অবস্থায় আইপিএল না খেলে নিজের পরিবার ও কাছের মানুষদের সেবা করার জন্য এমন চমকে দেওয়া সিদ্ধান্ত নিলেন অশ্বিন।

গভীর রাতের দিকে টুইটারে অশ্বিন লিখেছেন, ‘আগামীকাল থেকে আইপিএল জগতে আমি থাকছি না। আমার পরিবার ও একাধিক কাছের মানুষ এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। এমন কঠিন সময় তাঁদের পাশে থাকা নিজের কর্তব্য বলে মনে করি। যদি দেশে কোভিড অবস্থার উন্নতি ঘটে তবেই ফের আইপিএল জগতে ফিরে আসব। ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস।’

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সুপার ওভারে জয় পেয়েছে ঋষভ পন্থের দিল্লি। তারপরেই এমন চমকে দেওয়া সিদ্ধান্ত নিয়ে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন ভারতীয় দলের ‘প্রফেসর’। খবর: আনন্দবাজার।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল মাদ্রাসাছাত্র ইয়ামিন
  • ২২ মে ২০২৬
৪৫ মণের ‘ঠান্ডা ভোলা’র দাম ১২ লাখ, ‘দাদা ভাই’ ডাকলে সাড়া দে…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081