টোকিও অলিম্পিকে এক গ্রুপে ব্রাজিল-জার্মানি

২২ এপ্রিল ২০২১, ০৬:০৪ PM

© ফাইল ছবি

টোকিও অলিম্পিকে পুরুষ ফুটবলের গ্রুপ চূড়ান্ত করা হয়েছে। বুধবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ড্র অনুষ্ঠিত হয়। আগামী জুলাইতে টোকিওতে বসবে ‌দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমস। ২৩ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট পর্দা নামবে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় এই আসরটির।

টোকিও অলিম্পিকে পুরুষ ফুটবলের লড়াইয়ে একই গ্রুপে পড়েছে রিও অলিম্পিকের দুই ফাইনালিস্ট ব্রাজিল ও জার্মানি। ‌‌‌‌‘ডি’ গ্রুপে পড়েছে ফুটবলের এই দুই পরাশক্তি। লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা ও স্পেন একই গ্রুপে পড়েছে।

‘এ’ গ্রুপে স্বাগতিক জাপানের সঙ্গে আছে ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ‘বি’ গ্রুপে আছে দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, নিউজিল্যান্ড ও হন্ডুরাস।

‘সি’ গ্রুপে আর্জেন্টিনা ও স্পেনের সঙ্গে আছে মিশর ও অস্ট্রেলিয়া। ‘ডি’ গ্রুপে ব্রাজিল ও জার্মানির সঙ্গী আইভরি কোস্ট ও সৌদি আরব।

টোকিও অলিম্পিক গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে আসরটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। মাস দুয়েক পর শুরু হতে যাওয়া এই আসরে পুরুষ ফুটবলে চারটি গ্রুপে ভাগ হয়ে মোট ১৬টি দল অংশ নেবে।

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9