বিপর্যয় কাটিয়ে তামিমের হাফ সেঞ্চুরি

২১ এপ্রিল ২০২১, ১১:৪১ AM

© সংগৃহীত

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি মুমিনুলদের। দলীয় ৮ রানে প্যাভেলিয়নে ফিরে যান ওপেনার সাইফ হাসান। ৬ বল খেলে কোন রান করতে পরেনি সাইফ।

তবে আরেক ওপেনার তামিমের ঝড়ো ব্যাটিংয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৩ বলে ৫১ রান নিয়ে তামিম ইকবাল এবং ৫৮ বলে ২০ রান নিয়ে ক্রিজে আছেন নাজমুল হাসান শান্ত। ২০ ওভার শেষে দলীয় সংগ্রহ ৭৪ রান।

এই টেস্টে তিন পেসার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। সাথে রয়েছেন দুজন স্পিনার- মেহেদী মিরাজ ও তাইজুল। তিন পেসার হলেন- তাসকিন, আবু জায়েদ ও এবাদত হোসেন। অপর দিকে লঙ্কানদের দলে ফিরেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিনি ছিলেন না। ফিরেছেন লাহিরু কুমারাও। লঙ্কানদের দলেও রয়েছেন তিন পেসার। সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, নিরোশান দিকবিলা (উইকেটকিপার), ওশাদা ফার্নান্দো ও অ্যাঞ্জেলো ম্যাথুজ।

সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9