সাকিবকে একাদশে না রাখার ইঙ্গিত দিলেন ম্যাককলাম

১৯ এপ্রিল ২০২১, ০১:৫৩ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

অধিক নির্ভরশীলতার কারণে টানা তিন ম্যাচে সাকিব আল হাসানকে খেলিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সাকিব সেই আস্থার প্রতিদান দিতে পারলেন কই? ব্যাট হাতে একেবারে ব্যর্থ। বল হাতেও সুবিধা করতে পারেননি। তারওপরে কলকাতার চেন্নাই পর্ব শেষ। আগামী ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে পিচ চেন্নাইয়ের মতো অতটা স্পিনবান্ধব নয়। সে ব্যাপারটা মাথায় রেখেই পরের ম্যাচে দলের মূল একাদশে পরিবর্তন আনতে চলেছে দলটি। অন্তত রয়্যাল চ্যালেঞ্জার্সের ম্যাচ শেষে সে ইঙ্গিতটাই দিয়েছেন দলটার কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

তাতে সংশয় দেখা দিয়েছে সামনের ম্যাচে সাকিবের একাদশে থাকা নিয়ে।

আগের ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হেরে গেছে। গ্লেন ম্যাক্সওয়েল ও এবি ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ের ম্যাচে কলকাতার অন্যান্য সতীর্থদের মতো হতাশ করেছেন সাকিবও। হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে পর্যাপ্ত সুযোগ পাননি। মুম্বাইয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দলকে জেতানোর সুবর্ণ সুযোগ হেলায় হারিয়েছেন। বেঙ্গালুরুর বিপক্ষে সে দায় মিটানোর ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু ব্যাটসম্যান সাকিব আবার হতাশ করলেন। ফলে ফিসফাস শুরু হয়ে গিয়েছে, হয়তো সাকিবের জায়গায় পরের ম্যাচেই ফিরতে পারেন নারাইন। গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন খোদ কলকাতার কোচ ম্যাককালাম।

ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ‘আমাদের প্রথম ম্যাচের আগে সুনীল নারাইনের চোট ছিল। ও শতভাগ ফিট ছিল না। ও অবশ্যই আমাদের হিসাবে আছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ও খেলার জন্য ফিট ছিল, কিন্তু আমরা ওর জায়গায় সাকিবকে খেলিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে ও আমাদের ব্যাটিংয়ের দিক দিয়ে আরেকটু সাহায্য করতে পারবে, যে এর আগে আমাদের সাহায্য করেছে।’

যদিও সম্ভাব্য এই পরিবর্তনের পেছনে চেন্নাইয়ের সঙ্গে মুম্বাইয়ের পিচের পার্থক্যের কথাই তুলে ধরেছেন এই কিউই কোচ, ‘তিন ম্যাচের পর যেটা মনে হচ্ছে, আমাদের ছেলেরা বেশ ভালোই খেলছে, কিন্তু আমার যেটা মনে হয়, মুম্বাইয়ের একটু ভিন্নতর পিচের জন্য আমাদের একাদশকে একটু নতুন করে সাজাতে হবে। হয়তো পরের ম্যাচে আমরা এক-দুজন খেলোয়াড় পরিবর্তন করব মূল একাদশ থেকে। কিন্তু সব মিলিয়ে আমার কাছে মনে হয়, এই টুর্নামেন্ট জেতার বেশ ভালোই সম্ভাবনা আছে আমাদের, যদি আমরা আরেকটু পরিকল্পিত খেলা খেলতে পারি।’

ট্যাগ: ক্রিকেট
সাগরে লঘুচাপের প্রভাবে সাতক্ষীরায় ৩ নম্বর সংকেত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9