কলকাতা একাদশে সাকিবের থাকার সম্ভাবনা কতটুকু?

১১ এপ্রিল ২০২১, ১২:৪৩ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

ভারতীয় টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৪তম আসর মাঠে গড়িয়েছে শুক্রবার (৯ এপ্রিল)। এবারের আসরে বাংলাদেশ থেকে দুজন ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছেন। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সে সাকিব আল হাসান এবং রাজস্থান রয়্যালসের হয়ে মুস্তাফিজুর রহমান।

রোববার (১১ এপ্রিল) নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। তবে প্রথম ম্যাচে দলের একাদশে সাকিবের সুযোগ পাওয়ার সম্ভাবনা কতটুকু তা নিয়ে ভক্ত-সমর্থকদের মধ্যে চলছে জোর আলোচনা।

জানা গেছে, আইপিএলের মূল একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি খেলার সুযোগ রয়েছে। বিদেশি হিসেবে অধিনায়ক এউইন মরগান ও আন্দ্রে রাসেলের দলে থাকা মোটামুটি নিশ্চিত। এছাড়াও অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সেরও দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। সাকিব আল হাসান, সুনীল নারাইন, লকি ফার্গুসন ও টম সেইফার্টের মধ্যে একজন কে খেলবে সেটা নিয়েই চলছে আলোচনা।

অবশ্য সাকিবের সঙ্গে মূল লড়াই হবে সুনীল নারাইনের। গতবার এই ক্যারিবীয় তারকা খুব একটা সাফল্য না পাওয়ায় সাকিবকে এবার খেলানো হতে পারে।

গত মৌসুমে ব্যাটে-বলে নারাইনের বাজে পারফরম্যান্স ছিল। ১০ ম্যাচ খেলে মাত্র ৫ উইকেট নেন। আর ওভারপ্রতি রান দিয়েছেন প্রায় ৮ করে। ব্যাট হাতে ১০ ইনিংসে মাত্র একটি ফিফটিতে করেন ১২১ রান। তাই এবার বিকল্প হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা।

২০১৯ বিশ্বকাপের মঞ্চে নিজেকে ব্যাটে, বলে মেলে ধরেছিলেন সাকিব। এবারের নাইটদের দলের অন্যতম ভরসা হতে পারেন এই বাংলাদেশি তারকা।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081